শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
প্রথম পাতা » নওগাঁ » দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার সন্ধ্যায় আত্রাই প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নওগাঁ-০৬(আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আর সাংবাদিকতা পেশায় যেমন ঝুঁকি রয়েছে, তেমন রয়েছে সম্মান ও রোমাঞ্চ। তাই অপসাংবাদিকতাকে পরিহার করে দেশ, মা ও মাটির সন্তানদের জন্য দায়বোধ নিয়ে কাজ করে যেতে হবে সাংবাদিকদের। সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে- এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকেরা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই প্রত্যাশিত, যা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়ক হবে।

সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন তাঁকে এ দায়িত্বে রাখবেন- ততদিন সততা, নিষ্ঠা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আত্রাই প্রেসক্লাবের নব গটিত কমিটির আহ্বায়ক আল আমিন মিলনের সভাপতিত্বে, সদস্য সচিব নাজমুল হক নাহিদের এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সহ সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা,সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক ও কামরুল হাসান সাগর, হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, জাহিদুল ইসলাম প্রচার ওপ্রকাশনা সম্পাদক , যুব দলের সিনিয়র আহ্বায়ক মো খোরশেদ আলম,আশরাফুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী,সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো.শাহরিয়ার সরদার সো,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, ওসি আব্দুল করিম, সহ আত্রাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সকল সদস্য বৃন্দ।

এ সময় অতিথিদেরকে আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আত্রাই প্রেসক্লাবকে সমসাময়িক বিষয় নিয়ে খবর প্রকাশে গুরুত্ব আরোপ করেন।

আত্রাইয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন আত্রাই প্রেসক্লাবের পথ চলা দীর্ঘ দিনের। আত্রাইয়ে এটি পুরোনো প্রতিষ্ঠান মিডিয়া জগতে যারা কাজ করে তারা সমাজের আয়না স্বরূপ। আমি আত্রাই প্রেসক্লাবের সার্বিক উন্নতি কামনা করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)