বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলের প্রতি ঘরে সৌরবিদ্যুৎ পৌঁছানো হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পার্বত্য অঞ্চলের প্রতি ঘরে সৌরবিদ্যুৎ পৌঁছানো হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রতিটি ঘরে আলো জ্বলবে। তার ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের প্রতি ঘরে সৌরবিদ্যুৎ পৌঁছানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কাপ্তাই লেক এ তৈরি ভ্রাম্যমাণ সিভাসু গবেষণা তরী, বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে নির্মিত ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ও বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন ৫টি জাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, নৌপথ ব্যবহার করতে পারলে যোগাযোগ ও পণ্য পরিবহন অনেক সহজ হয়ে যাবে । নৌপথ পুনরুদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।





পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ