রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » আ’লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম
আ’লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম
সিলেট প্রতিনিধি :: নব-নির্বাচিত সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলার নেতৃবৃন্দ।
গতকাল শনিবার ৭ ডিসেম্বর রাত ৯টার নেতৃবৃন্দের বাসায় পৃথক পৃথক সময়ে ফোরাম নেতৃবৃন্দ এই সাক্ষাতে অংশ নেন এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে পৃথক ভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলার নেতৃবৃন্দের মাধ্যে ছিলেন, সভাপতি রুহুল ইসলাম মিঠু, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক ডা.আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, সাবেক সাধারন সম্পাদক এজাজুল হক এজাজ, কার্যনির্বাহী সদস্য বেলাল আহমদ, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য ফুয়াদ আহমদ, ফয়সল আহমদ, সোহেল প্রমুখ।
সাক্ষাতকালে নব-নির্বাচিত সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ ফোরাম নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার বাসায় কষ্ট করে আসায় আমি আনন্দিত। আপনারা হলেন, জাতীর আয়না, আপনাদের লিখনীর মাধ্যমে জাতী অগ্রগতির পথ খুজে পায়, আপনারা বেশী বেশী করে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গবেষণা করুন এবং লিখুন যাতে আমরা ও দেশের তরুন প্রজন্ম বঙ্গবন্ধুর কর্মময় জীবন দর্শন ও আদর্শ সম্পর্কে জানতে পারি।
নব-নির্বাচিত সিলেট মহানগরের সাধারন সম্পাদক বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের অবদান অপরিসীম। আপনারা আমার বাসায় আসায় আমি কৃতার্থ। আমিতো আপনাদেরই মানুষ। আমার সাথে আপনাদের সম্পর্ক আগেও ছিল ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগের মত নির্লোভ থেকে দেশ ও দশের সেবা করতে পারি। এবং জননেত্রী আমাকে যে দায়িত্ব্য অর্পন করেছে তা যেন যথাযতভাবে পালন করতে পারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের সোনার বাংলা গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করতে পারি সে জন্য আপনারা আমার পাশে থাকবেন।





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ