সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জখম ৩ যুবক
গাজীপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জখম ৩ যুবক

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিন স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা৷
২৪ জানুয়ারি রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
পুলিশ জানায়, আহতরা হলেন আব্দুল রশিদ, দুলাল উদ্দিন ভূইয়া ও আব্দুল মালেক৷ আহতদের মধ্যে দুলাল উদ্দিন ভূইয়ার অবস্থা আশঙ্কাজনক৷ আহতরা বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন৷
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ১০ম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাচ্ছিল৷ তারা পাইকপাড়া বাজার এলাকায় পৌঁছলে কয়েকজন বখাটে যুবক তাদের উত্ত্যক্ত করতে থাকেন৷ এ সময় বখাটেদের উত্পাতের প্রতিবাদ করায় আব্দুল রশিদ, দুলাল উদ্দিন ভূইয়া ও আব্দুল মালেককে চাইনিজ কুড়াল, রামদা দিয়ে কুপিয়ে জখম করে৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলেও জানান তিনি৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা