শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সামাজিক দূরুত্ব নিশ্চিতে কাঁচা বাজার স্থানান্তর
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সামাজিক দূরুত্ব নিশ্চিতে কাঁচা বাজার স্থানান্তর
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সামাজিক দূরুত্ব নিশ্চিতে কাঁচা বাজার স্থানান্তর

---নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার ঠেকাতে ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সাহেবগঞ্জ কাঁচা বাজারগুলো স্থানান্তর করা হয়েছে উপজেলার হেলিপ্যাড মাঠে। এ কাজে তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ওসি মোসলেম উদ্দিন।

জানাযায়, উপজেলা সদর সাহেবগঞ্জ বাজার, সমসপাড়া হাট, নওদুলি হাট, ভবানীপুর বাজার, বান্দাইখাড়া বাজার, পাইকড়া বাজার, গোয়ালবাড়ী বাজার, ব্রজপুর বাজার, শুটকিগাছা বাজার গুলোতে মুদিখানার দোকান এবং কাঁচা বাজার একত্রে হওয়ায় মানুষ তাদের নিত্যপণ্য কিনতে সামাজিক দুরত্ব মানছেনা। এতে সরকারী নির্দেশনার যথাযথ প্রয়োগ যেমন হচ্ছেনা সেইসাথে করোনা ভাইরাসের বিস্তার অতিদ্রুত হারে ছরিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এ কারণে মুদিখানা দোকান হতে আলাদা করে পার্শ্বে ফাঁকা যাইগাতে মাছ, মাংস এবং কাঁচা শবজির দোকান গুলো স্থানান্তর করা হয়েছে।

ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, ফাঁকা জায়গাতে বাজার হওয়ায় কারও সাথে কারও শরীরের সংস্পর্শ লাগছেনা । নিরাপদ দুরুত্ব বজায় রেখে জিনিস কিনতে পারছি। এভাবে সরকারের দেওয়া নিয়ম কানুন মেনে চললে মরণব্যাধি করোনা হতে সকলে রক্ষা পাবো।

ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন, পর্যায়ক্রমে উপজেলার সবকটি বাজার খোলঅ মাঠে নেওয়া হবে। দিন যতই গড়াচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। এসময় তিনি সর্বসাধারণকে জরুরী প্রয়োজন ছারা বাড়ির বাহির না হতে আহবান জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)