শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট ঘোষনা
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট ঘোষনা
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট ঘোষনা

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাহারা পটুয়াখালী জেলার বাইরে বিশেষ করে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী জেলায় প্রবেশ করা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষে পটুয়াখালী নদী বন্দরে অবস্থান করা (এমভি এ আর খান) লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে (এমভি এ আর খান) লঞ্চে এ কোয়ারেন্টিন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ ও পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ আরো অনেকে। করোনা সংক্রমণ প্রতিরোধে এ ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন। ভাসমান এ ইউনিটে ৪০ টি ডাবল এবং ৩৮ টি সিংগেল কেবিন রয়েছে। এছাড়া ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরত ব্যক্তিদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব ব্যক্তিরা এ জেলায় প্রবেশ করবে, তাদের ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে নিরাপদ রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এ সময়ে বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং পটুয়াখালী জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)