শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে টিসিবির ১১ বস্তা চাউলসহ আটক-২
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে টিসিবির ১১ বস্তা চাউলসহ আটক-২
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে টিসিবির ১১ বস্তা চাউলসহ আটক-২

---ঈশ্বরদী প্রতিনিধি :: ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) পণ্য কালো বাজারে বিক্রয় কালে মুলাডুলির ডিলারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মুলাডুলি ইউনিয়নের মধ্যপাড়ার মৃত সনৎ কুমারের ছেলে টিসিবি’র ডিলার উৎপল কুমার সরকার ও তার সহকারী একই এলাকার আব্দুল মালেক শেখের ছেলে খোকন শেখ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টিসিবি’র ১১ বস্তা খাদ্য সামগ্রিসহ তাদের মুলাডুলির মধ্যপাড়া থেকে তাদের আটক করা হয়। টিসিবির ৫ বস্তা চিনি, ২ মসুর ডাউল ও ৪ বস্তা ছোলা কালো বাজারে বিক্রয়ের জন্য তার সহকারী খোকন শেখের বাড়িতে মজুদ করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।
থানা পুলিশ ও এলাকাবাসীদের সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের মহামারিতে দেশের বিভিন্ন এলাকার টিসিবি ও খোলা বাজারে ন্যায্য মুল্যে বিক্রয় (ওএমএস) চাউলের ডিলাররা কালো বাজারে বিক্রয় ও মজুদ করার খবর প্রকাশের পর স্থানীয় ডিলারদের উপর নজরদারি রাখা হয়। ঘটনার দিন মুলাডুলির ডিলার উৎপল কুমার সরকারের এই টিসিবির খাদ্য সামগ্রী বিক্রির ঘটনা জানার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ন সম্পাদক প্রকৌশলী আব্দুল আলিম, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, পদকপ্রাপ্ত মৎস্য চাষী হাবিবুর রহমান,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক মালিথা ঈশ^রদীর পৌর সভা ও ইউনিয়নগুলোতে টিসিবি, ওএমএস চাউলের ডিলারদের মাধ্যমে যে সব খাদ্য সামগ্রি বিক্রয় করা হয়েছে তা প্রকৃত সুবিধাভোগিদের মধ্যে বিক্রয় করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা দরকার। টিসিবির মুলাডুলির ডিলারসহ তার সহকারী আটক হওয়ার পর মনে হচ্ছে ঈশ^রদীতেও আগে থেকেই কালো বাজারে বিক্রয় ও মজুদ করে রাখা হয়ে থাকতে পারে বলে দাবী করেন এসব নেতারা। একই সাথে তারা দাবি করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণের চাউল,ওএমএস,ভিজিডি,ভিজিএফ ও টিসিবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিক্রি করতে দেওয়ার সুযোগে ব্যাপক আকারে সংশ্লিষ্টরা ঘাপলা করতে পারে। প্রতিদিন পৌর ও বিভিন্ন ইউনিয়ন এলাকার শত শত গরীব মানুষের অভিযোগ থাকায় এ বিষয়েও তদন্ত করা দরকার। এমনকি খাদ্য গুদামে গিয়েও ডিও নম্বর মিলিয়ে দেখা দরকার যে,কোন কোন এলাকায় কত মেট্রিকটন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে এবং কত মেট্রিক টন চাউল কিভাবে উত্তোলন করে কোথায় কোথায় বিতরণ করা হয়েছে।
ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, ঈশ^রদীর বিভিন্ন এলাকার টিসিবি ও ওএমএস চাউল বিক্রয়ের ডিলাররা কালো বাজারে খাদ্য সামগ্রি বিক্রয় করছে বলে তথ্য পাওয়া যায়। এসব তর্থের ভিত্তিতে ডিলারদের উপর নজরদারী রাখা হয়। ঘটনার দিন অভিযান চালিয়ে টিসিবির ডিলার উৎপল কুমার সরকারসহ তার সহযোগিকে আটক করা হয়। খোকনের ঘর থেকে উদ্ধার করা হয় টিসিবির ১১ বস্তা পণ্য। মঙ্গলবার দুপুরে আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)