বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা দুর্যোগে সামাজিক অপরাধ কমে এলেও পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে : নারী মৈত্রী
করোনা দুর্যোগে সামাজিক অপরাধ কমে এলেও পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে : নারী মৈত্রী
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে ফেনীতে ফেসবুকে লাইভে এসে স্বামী টুটুল কর্তৃক স্ত্রী তাহমিনাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনাকে বর্বরোচিত নৃশংসতা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই ধরনের ঘটনা সামাজিক অনাচার ও মূল্যবোধের চুড়ান্ত অবক্ষয়েরই বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে আমরা এই ধরনের আরো নৃশংস ঘটনা প্রত্যক্ষ করেছি। ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার ঘটনাও দেশবাসী জেনেছে। বিবৃতিতে তারা ফেনীর তাহমিনার ঘাতক স্বামী টুটুলসহ এই ঘটনার ইন্ধনদাতাদেরকেও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেন, করোনা সংক্রমনজনিত লকডাউন চলাকালে পারিবারিক সহিংসতাও বৃদ্ধি পেয়েছে। কয়েকটি জরিপেও এমন তথ্য বেরিয়ে এসেছে। এসব পারিবারিক সহিংসতায় বেশীর ভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে নারীরা; কোন কোন ক্ষেত্রে শিশুরাও। তারা বলেন ‘করোনা’ দুর্যোগে শ্রমজীবী ও নিন্ম আয়ের অধিকাংশ পরিবারসমূহে নিদারুন আর্থিক টানাটানিতে পরিবারের নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক অপরাধ ও সহিংসতা তুলনামূলক কম হলেও পারিবারিক পর্যায়ে অপরাধের বিস্তৃতি ঘটছে। করোনা দুর্গত এসব পরিবারের আর্থিক নিশ্চয়তার বিধান না হলে এ ধরনের সহিংসতা আরো বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দেবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের দেড় কোটি শ্রমজীবী মেহনতি পরিবার সমূহের কাছে খাদ্য ও নগদ টাকা পৌঁছানোর দাবি জানান।





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক