শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে কর্মহীন মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটানোর উদ্যোগ
খাগড়াছড়িতে কর্মহীন মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটানোর উদ্যোগ
খাগড়াছড়ি :: করোনার আঘাতে অসহায় ও কর্মহীন ৩ হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল আনুষ্ঠানিক ভাবে জেলা সদরের শালবন গুচ্ছগ্রামের সোয়া চার’শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব সুরক্ষা করে খাগড়াপুর মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম সূচনা করেন।
প্রতিটি পরিবারকে জনপ্রতি ৫ কেজি চাল,১ কেজি আলু,আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা কেজি পেঁয়াজ তুলে দেওয়া হয়।
পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, মহামারি করোনা ভাইরাসের বিরুপ প্রভাবে পৌর এলাকার কর্মহীন অসহায় মানুষের সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে নিজের ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে মানুষের কষ্ট লাঘবের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।
ত্রাণ হাতে পেয়ে শালবনের বাসিন্দারা জানান, কাজ কর্ম না থাকায় আমরা পরিবার নিয়ে যখন খ্বু কষ্টে সময় পার করছিলাম তখন পার্থ ত্রিপুরার ব্যক্তিগত এই সহায়তা আমাদের কষ্টের মাঝে কিছুটা হলে স্বস্তি পেয়েছি মনে।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন