শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » করোনা পরিস্থিতি সামাল দিতে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার
প্রথম পাতা » করোনা আপডেট » করোনা পরিস্থিতি সামাল দিতে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা পরিস্থিতি সামাল দিতে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার

---বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৫ শতাংশই ডাক্তার এবং নার্সসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। একদিকে দেশে ডাক্তার সংকট অন্যদিকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা দেশের জন্য খুবই উদ্বেগের বিষয়। এই সমস্যা সমাধানের জন্য সরকার আরও ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়ার সিন্ধান্ত নিয়েছে।
গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন নামের এই সংগঠনটি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি মনে করে, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে এবং তাদের সংখ্যা কমে গেলে করোনাভাইরাসের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বর্তমানে বাংলাদেশে এখন পর্যন্ত ২০৫ জন ডাক্তার এবং ১০০ জনের বেশি নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারা দেশে কোয়ারেন্টিনে আছেন প্রায় ৪০০ ডাক্তার।

করোনার পরিস্থিতির কারণে অনেকটা আতঙ্কের মাঝে চিকিৎসায় হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। তার পরও চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। দেশে জনসংখ্যা বেশি, সেই হিসেবে এখন পর্যন্ত দেশে করোনা রোগী কম রয়েছেন। কিন্তু রোগী বাড়লে হাসপাতালগুলোতে রোগীদের অত্যধিক চাপ পড়বে। গ্রামে-গঞ্জে, উপজেলা এমনকি জেলাসমূহেও প্রয়োজনের তুলনায় ডাক্তার, জনবল এবং অন্যান্য সুযোগ-সুবিধার প্রচণ্ড অভাব। ফলশ্রুতিতে ডাক্তারগণ, বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তারগণ চাপের মধ্যে থাকেন, চিকিৎসা দিতে হিমশিম খান।

দেশে বর্তমানে ৩৯ তম বিসিএস এর ৮৩৬০ জন নন-ক্যাডার ডাক্তার রয়েছেন। করোনার বিশেষ পরিস্থিতিতে দেশে অনেক ডাক্তার সংকট। সে কারণে ৩৯তম বিসিএসের ৮৩৬০ নন ক্যাডার থেকে ডাক্তার থেকে এই নিয়োগ দেওয়া হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা পরিস্থিতি সামাল দেয়ার লক্ষে দেশে নতুন করে আরও ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। যেহেতু কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জন্য নতুন নতুন হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে এবং বেশ কয়েকজন ডাক্তার কে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুই হাজার নতুন ডাক্তার ও ৬ হাজার নতুন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সেবা আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি, রোগীদের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং তাদের সুস্থতা কামনা করি। কারণ তারাই কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছে।’

উল্লেখ্য দেশে এখন সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৭৫ হাজার ডাক্তার রয়েছেন এবং নার্সের সংখ্যা প্রায় ৩২ হাজার। দেশের সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে চাকরিরত ডাক্তারের সংখ্যা জনসংখ্যার অনুপাতে একজন ডাক্তারকের বিপরীতে চিকিৎসাপ্রার্থী মানুষের সংখ্যা ৬ হাজার ৫৭৯ জন। আর বিএমডিসি থেকে সনদপ্রাপ্ত (সরকারি-বেসরকারি) ডাক্তারের সম্মিলিত অনুপাতে একজন ডাক্তারকের বিপরীতে সেবাপ্রার্থী ১ হাজার ৮৪৭ জন।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)