শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হাসপাতালের চিকিৎসকদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইফতার বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » হাসপাতালের চিকিৎসকদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইফতার বিতরণ
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসপাতালের চিকিৎসকদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইফতার বিতরণ

---চট্টগ্রাম  :: করোনা ভাইরাস এর পরিস্থিতিতে নিরবিচ্ছিন্নভাবে রোগীদের সেবা করতে গিয়ে হাসপাতালে যাদের বসবাস আর যারা কর্মব্যস্থ সময় পার করেন এবং দায়িত্ব পালন করত গিয়ে সময় মত ইফতার করার সময় নেই যাদের। আজ ২৬ এপ্রিল রবিবার রমজানের ইফতারি ও পানি নিয়ে ঐ ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পাশে গিয়ে ইফতার নিয়ে দাড়িয়েছেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।
স্বেচ্ছাসেবকদের মতে, করোনাভাইরাসের কারণে ইফতার আয়োজনকারী বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট সরকারী নির্দেশনায় বন্ধ রয়েছে। ফলে সময়োনুযায়ী ইফতারের উপকরণগুলো সচরাচর পাওয়া যাচ্ছে না। তাই নৈতিক দায়িত্ব হিসেবে হাসপাতালের দায়িত্বরত ডাক্তারদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের রান্না করা ইফতার পৌঁছে দিচ্ছেন।
চলমান কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তাবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এতিমখানায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন ও সাফকাত জাহান।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে ২৬ এপ্রিল নগরীর শাহ আমানত এতিমখানা, মদিনা এতিমখানা, ইসলামিয়া হামিদিয়া এতিমখানা, আলহেরা হেফজখানা ও এতিমখানা ও আল-জামেয়াতুল মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব উপ-প্রধান-২ মো. মঈনুল ইসলাম, দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজিদ, সিনিয়র যুব সদস্য জৌতির্ময় সহ যুব সদস্যবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেসারী, বেসন, চিড়া, মুড়ি, চাল, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, আলু, চিনি, সয়াবিন তেল, লবণ, আদা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য।





আর্কাইভ