সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবককে গুলি করে হত্যা
রাউজানে যুবককে গুলি করে হত্যা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিতান বড়ুয়া (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল ২৬ এপ্রিল রবিবার বিকাল সাড়ে চারটার দিকে এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের অংকুরীঘোনা এলাকার মিলন বড়ুয়া বাড়িতে। নিহত বিতান বড়ুয়া ঐ এলাকার মৃত সাধন বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিতান বড়ুয়া হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে মাছের পোনা বিক্রি করতো। প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে হালদায় মা মাছ ডিম ছাড়ে। এবছর বজ্র কাল বৈশাখী না হওয়ায় এখনো হালদায় মা মাছ ডিম ছাড়েনি। ডিম ছাড়ার মৌসুমে কয়েক’শ ডিম সংগ্রহকারীর মধ্যে বিতান বড়ুয়া ছিল অন্যতম সংগ্রকারী।
স্থানীয়দের ধারণা নদীতে ডিম সংগ্রহকে কেন্দ্র করে তাকে হত্যা করতে পারে। আবার অনেকের ধারণা এলাকার আধিপত্য নিয়ে খুন হতে পারে বিধান। নাম প্রকাশে অনিচ্ছুক এমন লোকজন জানান, স্থানীয় চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী খুনের মিশনে অংশ নেয়। তারা আরো জানান বিতানের মাথায় ও বুকে দুইটি গুলি করছে সন্ত্রাসীরা। গুলি করার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এবিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন জানিয়েছেন, স্থানীয় রাহুল বড়ুয়া নামে এক সন্ত্রাসী গুলি করেছে বলে প্রাথমিক ভাবে তারা জেনেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ অফিসার। এই বিষয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।





মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস