শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাজিপুর » ঘর নেয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন কাপাসিয়ার রিকশা চালক সোহরাব
প্রথম পাতা » গাজিপুর » ঘর নেয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন কাপাসিয়ার রিকশা চালক সোহরাব
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘর নেয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন কাপাসিয়ার রিকশা চালক সোহরাব

--- মামুনুর রশিদ,কাপাসিয়া :: একটি ঘর বানানোর স্বপ্ন নিয়ে বিগত ১৫ বছর যাবত জমানো টাকায় করোনায় ঘরবন্দী ১২০ জন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে রাতের আঁধারে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাপাসিয়ার টোকের সুলতানপুর গ্রামের দিনমজুর রিকশাচালক সোহরাব উদ্দীন। বিভিন্ন পত্রিকায় রিকশা চালক সোহরাবের এ ধরনের মহানুভবতা নিয়ে সংবাদ প্রকাশের পর এ বিষয়টি নজরে আসে কাপাসিয়া উপজেলা প্রশাসনের ।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান রিকশা চালক সোহরাব উদ্দীনকে একটি ঘর তৈরি করে দিতে চেয়েছিলেন। সে লক্ষ্যে আজ ২৭ এপ্রিল, সোমবার সকালে রিকশা চালক সোহরাবকে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তিনি আজ উপজেলা অফিসে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে একটি বাড়ি করে দেয়ার প্রস্তাবের কথা শুনে তিনি সবিনয়ে বাড়ি তৈরির প্রস্তাব ফিরিয়ে দেন। এ সময় তিনি বলেল, কোন কিছু পাওয়ার আশায় আমি অসহায় মানুষকে দান করিনি। আমি আমার দানের বিনিময়ে কিছুই চাই না। আমার কোন চাওয়া পাওয়া নেই। তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানের কাছে অনুরোধ করে বলেন, যদি পারেন, আমার গ্রামের হাজী নান্নু মিয়া’র পুকুর পাড় থেকে কয়রার বিল পর্যন্ত রাস্তাটি করে দিয়েন। তাহলে আমি খুশি হব এবং এলাকার মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে। রিকশা চালক সোহরাব উদ্দীনের এ মহানুভবতার বিষয়টি টক অব দ্যা কাপাসিয়ায় পরিনত হয়েছে।





আর্কাইভ