শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে সাধু আন্তনির তীর্থোত্‍সব
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে সাধু আন্তনির তীর্থোত্‍সব
শুক্রবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে সাধু আন্তনির তীর্থোত্‍সব

---

গাজীপুর প্রতিনিধি ::(আপলোড ৫ ফেব্রুয়ারী ২০১৬ বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪ মিঃ) গাজীপুরের কালীগঞ্জে বিপুল উত্‍সাহ উদ্দীপনায় পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উত্‍সব সাধু আন্তনির তীর্থোত্‍সব৷ ‘তারই জয়গানে মুখর ধরণী’ এ স্লোগানে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামে দুই দফায় খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়৷ তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গন৷

৫ ফেব্রুয়ারী শুক্রবার সকালে নাগরী ধর্মপল্লী পালকীয় পরিষদের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার পানজোরা গ্রামে এই তীর্থোত্‍সবের আয়োজন করা হয়৷

তীর্থোত্‍সবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ৷

পাদুয়ার সাধু আন্তনি ‘পৃথিবীর সাধু’ হিসেবে পরিচিত৷ সর্বজন প্রিয় এই সাধু আন্তনি ছিলেন ঐশীজ্ঞানের আঁধার, মঙ্গল সমাচারের সুদক্ষ প্রচারক, নিঃস্ব অসহায় মানুষের বন্ধু, পাপীর মন পরিবর্তন, রোগীদের সুস্থতাকারী বহুগুণে গুনান্বিত এক মহান সিদ্ধ পুরুষ৷ বিগত প্রায় আটশত বছর ঈশ্বর তাঁর এই বিনীত সেবকের মধ্য দিয়ে ভক্তপ্রাণ মানুষকে অসংখ্য অনুগ্রহ দান করেন৷ তাই সাধারণ মানুষ জীবনের বিভিন্ন প্রয়োজনে তাঁর মধ্যস্থতা কামনা করেন৷ পানজোরাতে অবস্থিত সাধু আন্তনির তীর্থস্থানে আজও জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তাঁর মধ্যস্থতায় ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য আসেন৷ অনেকে বিপদাপদে নিজেরা সাধু আন্তনির মধ্যস্থতা কামনা এবং প্রিয়জনদের তাঁর শরনাপন্ন হতে পরামর্শ দেন৷ অনেকেই পালা গানের মাধ্যমে, নভেনা করে, তীর্থ করে, মানত করে সাধু আন্তনির গুণগান করে থাকেন৷ সাধু আন্তনির অসংখ্য ভক্তের ভক্তির শ্রোতধারা যেন আরো শক্তিশালী হয়ে উঠে এ কামনা তীর্থোত্‍সবে আগত সাধু আন্তনি ভক্ত তীর্থ যাত্রীদের৷

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকালে শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে হাজার হাজার তীর্থযাত্রীর আগমনে সময় বাড়তে থাকার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিনত হয় নাগরী ধর্মপল্লী পালকীয় পরিষদ প্রাঙ্গন৷ তীর্থোত্‍সবটি শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের হলেও উত্‍সবে অংশ নেয় বিভিন্ন জাতী ধর্মের হাজার হাজার নর-নারী৷ সকালে দু’টি পর্বের তীর্থোত্‍সবে আরতি আগমণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা৷ পরস্পর আরতি শুভেচ্ছা বিনিময়ের পর শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাণী পাঠ ও উপদেশ৷ খ্রিস্ট প্রসাদ বিতরণ শেষে ধন্যবাদ জানিয়ে সমাপনী আশির্বাদ জ্ঞাপন করেন দ্বিতীয় পর্বের প্রার্থনা পরিচালনাকারী ঢাকার আর্চ বিশপ পেট্রিক ডি রোজারিও৷

প্রথম পর্বের তীর্থোত্‍সব প্রার্থনা পরিচালনা করেন ঢাকার সহকারী বিশপ থিউটনিয়াস গমেজ৷ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ফাদার, ব্রাদারসহ উপজেলার ৫টি মিশনের ফাদার ও ব্রাদারগণ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ