শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ
শুক্রবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ

---

বিশ্বনাথ প্রতিনিধি:: (আপলোড ৫ ফেব্রুয়ারী ২০১৬ বাংলাদেশ সময় বিকাল৫.৫৩ মিঃ) সিলেটের বিশ্বনাথে উপজেলা শিবির ও দেওকলস ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি শামীম আহমদের বিরুদ্ধে সরকারি জায়গায় লাগানো বেলজিয়াম প্রজাতির ৭টি গাছ কাঁটার অভিযোগ পাওয়া গেছে৷ এরমধ্যে কাঁটা ৫টি গাছের অংশ নিজের জিম্মায় নিয়ে নিলেও একটি গাছ রয়েছে আধা কাঁটা ও ঝুঁকিপূর্ন অবস্থায়৷
উপজেলার ‘বিশ্বনাথ-বাগিচাবাজার সড়ক’ থেকে সংযোগকৃত ‘কজাকাবাদ-বাগিচা সড়ক’র প্বার্শে থাকা পরিবেশ বান্ধব মুল্যবান ৭টি (জীবিত) গাছ কেঁটেছেন ওই জামায়াত নেতা৷ ২ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে কাঁটা বেলজিয়াম প্রজাতির ওই গাছগুলোর বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করছেন স্থানীয়রা৷ সড়কটি উপজেলা প্রকৌশলীর অধিনস্থ বলে স্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত৷
৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে ৭টি গাছ কাঁটার সত্যতা পাওয়া যায়৷ এর মধ্যে পাঁচটি গাছই তড়িগঢ়ি করে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে সেখানে গিয়ে জামায়াত নেতা শামীম আহমদকে পাওয়া যায়নি৷ তবে গাছ কাঁটার ঠিকাদার ওসমানী নগর থানার পারকুল গ্রামের মৃত আরিফ উল্লার পুত্র ছাইফুর রহমান’কে পাওয়া যায়৷ তার সাথে আলাপ করে জানা যায়, দেওকলস ইউনিয়নের কাজাকাবাদ গ্রামের মৃত আজিজুর রব্বানী খান (গেদা)’র পুত্র রেজুয়ান খান’র কাছ থেকে তিনি ১৫ হাজার টাকায় ওই গাছগুলো কাঁটার ঠিকা নিয়েছেন৷ রেজুয়ান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জামায়াত নেতা শামীম আহমদ’র কথা বলেন৷
গাছ কাঁটার বিষয়টি স্বীকার করে শামীম আহমদ বলেন, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদ নামে তাদের একটি সংগঠন রয়েছে৷ ওই সংগঠনের পক্ষ থেকে গত ২০০০সালে দেওকলস ইউনিয়ন পরিষদ থেকে একটি চুক্তি পত্রের মাধ্যমে ওই সড়কের পাশে তারা গাছের চারা রোপন করেন৷ তাই ইউনিয়ন পরিষদ থেকে মৌখিক অনুমতি নিয়েই তারা গাছগুলো কেঁটেছেন বলে দাবি করেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক বলেন, তিনি খবর পাওয়ার পর সেখানে লোক পাঠিয়েছেন৷ তারা গাছের কিছু অংশ স্থানীয় রুনু কান্ত দে নামের একজনের জিম্মায় রেখে এসেছেন৷ গাছ কাঁটার ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)