শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে অবস্থান কর্মসূচি
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে অবস্থান কর্মসূচি
রবিবার ● ১০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে অবস্থান কর্মসূচি

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখা এ অবস্থান কর্মসুচী পালন করে।

এসময় বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড.মুরাদ জামান রব্বানী প্রমুখ।

বক্তারা সরকারের নির্ধারিত ১০৪০ টাকা মূল্যে ইউনিয়ন পর্যায়ে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, খাদ্য অফিসের সিন্ডিকেট বন্ধ করে ওএমএস কার্ডকে স্থায়ী রেশন কার্ডে রুপান্তরের দাবি জানান।

অবস্থান কর্মসুচী শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলামের কাছে প্রধানমন্ত্রীর বরাররে স্মারক্ষলিপি প্রদান করা হয়।
গাইবান্ধায় কর্মহীন হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা

গাইবান্ধা :: জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রামের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এর আয়োজনে রবিবার ১০ মে সকাল ১১টার দিকে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে করোনা সংকটে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়।

গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৪৩টি হরিজন ও রবিদাস পরিবারের প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল-১০ কেজি, আটা-৫কেজি, চিড়া-১কেজি, আলু-৫কেজি, পিয়াজ-৩ কেজি, মুসুর ডাল-২ কেজি, লবণ-১ কেজি, চিনি-২কেজি, তেল-২লিটার, স্যাভলন সাবান-২টি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সনাক সদস্য অশোক সাহা, নারী নেত্রী নাজমা বেগম, হরিজন যুব ঐক্য পরিষদের নেতা সোহাগ বাসফোর, রবিদাস নেতা খিলন রবিদাস, অবলম্বনের কোষাধ্যক্ষ মাসুদ হাসান, প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)