শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে আসছে গবাদি পশু
প্রথম পাতা » কক্সবাজার » শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে আসছে গবাদি পশু
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে আসছে গবাদি পশু

---ওসমান আবির. টেকনাফ প্রতিনিধি :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় দেড় মাস ধরে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ থাকার পর টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে আবারো গবাদি পশু আমদানি শুরু হয়েছে।

গত শনিবার ও রবিবার দুইদিনে মিয়ানমার থেকে গবাদি পশু বোঝাই আটটি ট্রলার শাহপরীর দ্বীপে এসেছে। পশু আমদানি কারকরা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পশু বেচাকেনা করা হবে। তবে করিডরে কোন ধরনে জনসমাগম করতে দেয়া হবেনা বলেও জানান ব্যবসায়ীরা।
স্থলবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার ও রবিবার দুই দিনে মিয়ানমার থেকে ৭ টি গবাদি পশু বোঝাই ট্রলার শাহপরীর দ্বীপ করিডরে এসেছে। এসব ট্রলারে ৩২১ টি পশু আমদানি হয়েছে। প্রতিটি পশু ৫০০ টাকা হারে একলক্ষ ষাট হাজার পাঁচ’শ টাকা রাজস্ব আদায় করে পশুগুলো বিক্রির জন্য করিডরে প্রস্তুত রাখা হয়েছে।

আমদানিকারকরা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে আগের মতো দেশের বিভিন্ন শহর থেকে ক্রেতারা সরাসরি পশু কিনতে আসবেনা। পশুগুলো সম্ভাব্য ক্রেতাদের কাছে ছবি ও ভিডিও পাঠিয়ে দরদাম করে বিক্রি করা হবে। বিক্রি হলেই ক্রেতার ঠিকানা ট্রাকে করে সেগুরো পৌঁছে দেয়া হবে।টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দীন জানান, মিয়ানমার থেকে গবাদি পশুসহ অন্যান্য খাদ্য পন্য আমদানিতে কোন ধরনের বাঁধা নেই। মিয়ানমার থেকে যেসব গবাদি পশু আমদানি হয়েছে সেগুলো নিয়ম মেনে রাজস্ব আদায় করা হবে। তবে পশু আমদানির ক্ষেত্রে করিডরে সামাজিক দূরত্ব লঙ্ঘন হয় এমন কোন পরিস্থিতি সৃষ্টি করা যাবেনা। এব্যাপারে আমদানিকারকদের নির্দেশনা দেয়া হয়েছে।গবাদি পশু আমদানিকারক সাংবাদিক ও পৌর প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির বলেন, মিয়ানমার থেকে গবাদি পশু আসলেও বাইরের কোন বেপারি এলাকায় ঢুকতে দেয়া হবেনা। দেশের বিভিন্ন শহরের বেপারীদের কাছে মোবাইলে পশুর ছবি ও ভিডিও পাঠিয়ে এসব পশু বিক্রি করা হবে।

গবাদি পশু আমদানিকারক মো. জুবাইর বলেন, করোনা ভাইরাসের বিষয়টি সামনে রেখে গবাদি পশুর ট্রলারে আসা মিয়ানমারের কোন শ্রমিক বা মাঝিমাল্লাকে ট্রলার থেকে নামতে দেয়া হয়না, পশু গুলো স্থানীয় শ্রমিক দিয়ে খালাস করে ট্রলারটি সঙ্গে সঙ্গে মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ্বাস বলেন, করিডরে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হচ্ছে। সেখানে কোন ধরনের জনসমাগম করতে দেয়া হচ্ছেনা। এছাড়া মিয়ানমার থেকে ট্রলারে আসা শ্রমিক ও মাঝিমাল্লাদের ট্রলার থেকে নামতেও নিষেধ করা হয়েছে। তারা শুধু পশু গুলো খালাস করে ফিরে যাবেন।

এদিকে মিয়ানমার থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো গবাদি পশু আমদানি শুরু হওয়াতে আমদানিকারকদের পাশাপাশি স্থানীয় শ্রমিকরাও খুশি হয়েছেন। পশু আমদানি শুরু হওয়াতে আবারো তাদের রোজগারের পথ খুলবে বলে তারা জানান।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)