শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে কর্মহীন মানুষ পেল খাদ্য সামগ্রী
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে কর্মহীন মানুষ পেল খাদ্য সামগ্রী
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে কর্মহীন মানুষ পেল খাদ্য সামগ্রী

--- মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে রাঙ্গুনিয়াতে দুইশত কর্মহীন, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার ১১ মে বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দেয়া হয়। সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আবুল কালাম আজাদ ও রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম তাঁদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ৬ মে একই মাঠে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম রশিদুল হক দুইশত কর্মহীন ব্যক্তিকে খাদ্য সামগ্রী তুলে দেন। রাঙ্গুনিয়া থানা-পুলিশের উদ্যোগে এক মাস ধরে মুঠোফোনে কলের মাধ্যমে তিনশত মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেয়া হয়। কার্যক্রমটি চলমান রয়েছে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি।

রাঙ্গুনিয়া থানা পুলিশকে পিপিই দিলেন তথ্যমন্ত্রী
রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা-পুলিশের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি । তথ্যমন্ত্রীর নির্দেশে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সদস্য গিয়াস উদ্দিন খাঁন স্বপন পিপিই গুলো পাঠান। আজ সোমবার ১১ মে  বিকেলে তথ্যমন্ত্রীর পক্ষে এসব পিপিই রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তথ্যমন্ত্রীর ছোট ভাই খালেদ মাহমুদ এবং রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার।
গিয়াস উদ্দিন খাঁন স্বপন বলেন, রাঙ্গুনিয়া থানা-পুলিশ করোনার ঝুঁকি মাথায় নিয়ে দিনরাত মাঠ পর্যায়ে কাজ করছে । পুলিশদের সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য তথ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দেন। উল্লেখ্য এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’কে পিপিই দেন তথ্যমন্ত্রী।





আর্কাইভ