শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা: ঘাতক স্বামী আটক
প্রথম পাতা » অপরাধ » অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা: ঘাতক স্বামী আটক
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা: ঘাতক স্বামী আটক

---

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ৫ মাসের অন্তসত্ত্বা স্ত্রী হালিমা বেগম হেলেনা (২২)’কে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী৷ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী (খোজারপাড়া) গ্রামে ৫ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮টায় ঘটনাটি ঘটেছে৷ হালিমার শরীরে একাধিক (৭টি) আঘাতে চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ ময়না তদন্তের জন্য নিহত হালিমা বেগম হেলেনার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে৷
স্থানীয় এলাকাবাসী লাশ নিয়ে নিজ ঘরে বসে থাকা অবস্থায় ঘাতক স্বামী অটোরিকশা (সিএনজি) চালক নজরুল ইসলাম জুলফিকারকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে৷ পুলিশ ঘটনাস্থল থেকে (জুলফিকারের বসতঘর) হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে৷ তবে ঘাতক জুলফিকার আলী মানসিক ভারসাম্যহীন বলে একাধিক সূত্রে জানা গেছে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১ বছর পূর্বে হালিমাকে বিয়ে করে জুলফিকার৷ শুক্রবার সকালে পরিবারের সবাইকে সকালের নাস্তা করিয়ে একটি বিছানা চাদর ধৌত করার জন্য পুকুরে যান হালিমা৷ এসময় তাঁর স্বামী জুলফিকার তাঁকে (হালিমা) নিজেদের ঘরে আসার কথা বলে৷ হালিমা ঘরে আসার পর জুলফিকার ঘরের দরজা বন্ধ করে দেয়৷ এমন সময় ঘরের ভিতর থেকে একটি চিত্‍কার ভেসে আসলে হালিমার শাশুড়ী এগিয়ে যান তাঁদের ঘরের দিকে৷ কিন্তু কেউ (জুলফিকার-হালিমা) ঘরের দরজা না খুললে তিনি (শাশুড়ী) এলাকাবাসীকে খবর দেন৷ দখন এলাকাবাসী ঘরের টিন (ছাউনী) খুলে জুলিফিকারকে হালিমার লাশ নিয়ে বসে থাকতে দেখতে পান৷ তখন এলাকাবাসী জুলফিকারকে আটক করে থানা পুলিশে খবর দেন৷
হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুলফিকার আলীকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, হালিমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছে জুলফিকার৷





আর্কাইভ