রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ায় গ্রেফতার ২ যুবক
ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ায় গ্রেফতার ২ যুবক
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে রোজা নিয়ে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় দুই যুবককে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বিমল কুমারের ছেলে বিপুল কুমার (১৮) ও রবিন দাসের ছেলে চয়ন কুমার দাস। মামলার এজাহারে জানা গেছে, ফেসবুকে পোস্ট দেয়া “নতুন ভিডিও আপলোড হচ্ছে। সবাইকে দেখার দাওয়াত রইলো।” যার নিচে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে লেখা-“দরকার নেই এমন রোজার”। ছবিতে ২নং আসামি চয়ন এর ডানহাতে স্যান্ডেলসহ ১নং আসামি বিপুল আছে। এ ঘটনায় জনি ইসলাম নামে একজন বাদি হয়ে থানায় মামলা করেন। কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার পর সেই দুই যুবককে আটক করা হয়েছে।





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার