শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ভেজাল ঘি’র বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন
প্রথম পাতা » চট্টগ্রাম » ভেজাল ঘি’র বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন
রবিবার ● ১৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেজাল ঘি’র বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন

---সুমন পল্লব, চট্টগ্রাম :: চট্টগ্রামে হাটহাজারীতে বিভিন্ন কেমিক্যাল ও রং মিশ্রিত করে ভেজাল ঘি তৈরি করছে কিছু অসাধু ব্যাক্তি এবং বেশী মুনাফা লাভে এই ঘি বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।এই ভেজার ঘি’র বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) সকালে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন।

উপজেলা প্রশাসন কর্তৃক জানা যায়,পামওয়েল এর সাথে রং এবং কয়েকটি কেমিক্যাল দিয়ে ৭/৮ ব্রান্ডের ঘি তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা আমাদের গাড়ির প্রতি চোখ রাখেন। রাস্তায় দুইজন সার্বক্ষণিক পাহারায় থাকেন। যখনই ইউএনওর গাড়ি আসবে তারা তালা দিয়ে পালিয়ে যান। প্রতিবারই তালা ভেঙে কারখানায় ঢুকতে হয়েছে।
মুদির দোকানদার শতভাগ নিশ্চিত যে এটা ঘি না, এটা পামওয়েল এর সাথে নানান কেমিক্যাল দিয়ে মেশানো একটি কেমিক্যাল। এই ঘি বিক্রি করলে তাদের দোকান থেকে অন্যান্য পণ্য বিক্রি হবে, তাই তারা জেনেশুনেই হাটহাজারী বাসীকে বিষ খাওয়াচ্ছেন।

ইউএনও রুহুল আমিন জানান, এখন পর্যন্ত মোট ১৯ টি কারখানা ধ্বংস করা হয়েছে, ভিডিও করে দোকানে দোকানে গিয়ে দেখানোও হয়েছে তবুও মুদির দোকানদাররা অধিক মুনাফার লোভ সামলাতে পারছেন না। আসুন নিজের পরিবারের সদস্যদের যেভাবে ভালবাসি, দেশের সকল মানুষকেও ঠিক সেভাবে ভালবাসতে চেষ্টা করি। তাহলে এভাবে অন্যের মুখে বিষ তুলে দেয়া বন্ধ হবে।

চট্টগ্রামের বোয়ালখালীতে আধিপত্য বিস্তারে গুলি করে যুবলীগ নেতা খুন

চট্টগ্রাম :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দলীয় বিরোধের জেরে গুলিতে মোহাম্মদ নাছের (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার বাবা আলী মদন (৬০) গুলিবিদ্ধ হন। স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত নাছের বোয়ালখালী থানার সাতটি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
গত শুক্রবার গভীর রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে খলিল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শওকত ও জসিম নামের দুজনকে গ্রেফতার করেছে । তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে বলে জানিয়েছে স্থানীয়রা
জানা গেছে, শুক্রবার রাতে নিহত নাছেরের ছোট ভাই লোকমান ও গ্রেফতার জসিমের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া শুরু হয়। তখন জসিমের বড় ভাই শওকত এবং লোকমানের বাবা-ভাইয়েরা ঘটনাস্থলে আসেন। তারাও মারামারিতে জড়িয়ে পড়ে। তখন শওকতের গুলিতে নাছের ও তার বাবা আলী মদন গুলিবিদ্ধ হন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ১ টা ৪০ মিনিটে বাবা ও ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। ছেলেক ডাক্তার মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন।
বোয়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, দুই পরিবারের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব পুরনো। এর জের ধরে ঝগড়া হয় এবং পরে গোলাগুলি হয়েছে এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আমরা দুজনকে আটক করেছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)