শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » কৃষকের ধান কেটে দিল কুতুবপুর ইউপি যুবলীগ
প্রথম পাতা » কৃষি » কৃষকের ধান কেটে দিল কুতুবপুর ইউপি যুবলীগ
রবিবার ● ১৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকের ধান কেটে দিল কুতুবপুর ইউপি যুবলীগ

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাসে দেশে যখন চরম শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে ঠিই সেই মুহুর্ত থেকেই চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের যুবলীগ সর্বদা অসহায় কৃষকদের সঙ্কটের কথা মাথায় রেখে ইউনিয়ন জুড়েই যুবলীগের সমস্ত সদস্যরা মাঠের পর মাঠ ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৬ই মে শনিবার ২০২০ ইং তারিখে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের অসহায় কৃষক মুঙলা খাঁ’র তিন বিঘা জমির ধান কেটে দিল ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগ। শনিবার সকালে জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোর্য়াদ্দার এর নেতৃত্বে¡ ধান কাটায় অংশ গ্রহন করেন জেলা যুবলীগের সদস্য মোঃ মাসুম, সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ মিলন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম রিঙ্কু, ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, ইউনিয়ন অর্থ বিষয়ক সম্পাদক কদর আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিস্টার আলী সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। যুবলীগ সহ সভাপতি মিলন আলী বিশ্বাস সাংবাদিকদের বলেন, জীবনা গ্রামের কৃষক মুঙলা খাঁ’র জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলোনা। বিষয়টি তিনি চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোর্য়াদ্দারকে জানালে তার নেতৃত্বে সাথে সাথে শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ মিলন আলী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম রিঙ্কুর সহযোগিতায় জীবনা গ্রামের মাঠে মুঙলা খাঁ’র তিন বিঘা জমির ধান কেটে দেন। ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে এলাকাবাসি ও মুঙলা খাঁ’র পরিবার অশেষ ধন্যবাদ জানান। যুবলীগ সহ সভাপতি মিলন আলী বিশ্বাস সাংবাদিকদের বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতি বছর যে পরিমাণ ধান কাটার শ্রমিক বাহিরের জেলা থেকে আসতো এবার তুলনামূলক অনেক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপরদিকে মাঝে মধ্যে ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কড়া নির্দেশ রয়েছে। এজন্য আমরা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগ কৃষকের পাশে থেকে ধান কেটে তাদের ঘরে তুলে দিচ্ছি। মিলন আলী বিশ্বাস জানান, মহামারি করোনায় যত দিন শ্রমিক সঙ্কট থাকবে, ততদিনই ৩নং কুতুবপুর ইউনিয়নের ১৯টি গ্রামের সাধারন মানুষের কল্যাণে আমাদের অর্থ্যাৎ ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগের কার্যক্রম অব্যাহত থাকবে। মহামারি করোনা ভাইরাসে শ্রমিক সঙ্কটে যুবলীগ নেতা নঈম হাসান জোর্য়াদ্দার এর পরামর্শক্রমে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের যুবলীগ সর্বদা অসহায় কৃষকদের সঙ্কটের কথা মাথায় রেখে ইউনিয়নের বিভিন্নস্থানে অসহায় ও গরীব কৃষকের ধান কাটা হচ্ছে এবং কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত ৩নং কুতুবপুর ইউনিয়ন যুবলীগ কৃষকের পাশে আছে ও থাকবে বলে জানান সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম রিঙ্কু। এ ব্যাপারে জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোর্য়াদ্দার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেসব কৃষক শ্রমিক পাচ্ছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)