শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সরকারের নীতি নির্ধারনী মহল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে উদাসীন !
প্রথম পাতা » জাতীয় » সরকারের নীতি নির্ধারনী মহল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে উদাসীন !
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের নীতি নির্ধারনী মহল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে উদাসীন !

---

ষ্টাফ রিপোর্টার :: ২৯ সেপ্টেম্বর : ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল গুলির জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষমতায়নের হিসাব নিকাশ পর্যালোচনা ৷
পার্বত্য জেলা গুলিতে সক্রিয় জাতীয় রাজনৈতিক দল গুলি হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),বাংলাদেশ জামায়েত ইসলাম ও জাতীয় পার্টি(এরশাদ) এছাড়াও বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের কার্যক্রম চোখে পড়ে ৷
এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া পার্বত্য জেলায় রয়েছে পাহাড়ি ও বাঙ্গালীদের বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল বা সংগঠন এদের ভিতর পাহাড়িদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস-সন্তু গ্রুপ),ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- পার্বত্য চুক্তি বিরোধী প্রসিত গ্রুপ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কারপস্থি), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (করুনালংকার ভিক্ষু গ্রুপ), বাঙ্গালীদের পার্বত্য গণ পরিষদ, পার্বত্য সমধিকর আন্দোলন, পার্বত্য বাঙ্গালী পরিষদ, পার্বত্য যুব ফ্রন্ট,পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ইত্যাদি ৷  ---

মুলতঃ গত ২০১৫ সালের ৫ ই জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগ ৩য় মেয়াদের ক্ষমতায় আসার পর পার্বত্য জেলা গুলিতে ক্ষমতায় নড়ে চড়ে বসে সাবেক গেরিলা নেতার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু গ্রুপ)৷
২০১৫ সালে বিএনপি দলীয় জোট ভোট বর্জন করায় (২০ দলীয় জোটের রাজনৈতিক ভাষায় ভোটার বিহীন নির্বাচন) রাঙামাটি জেলা বিএনপি’র একজন পাহাড়ি নেতা গোপনে পিসিজেএসএস-সন্তু গ্রুপ এর সাথে আতাত ও ষড়যন্ত্র করে রাঙামাটি - ২৯৯ আসনে সাংসদ সদস্য হিসাবে ক্ষমতায় অধিষ্টিত করেন কট্টরপস্থী পিসিজেএসএস- সন্তু গ্রুপ এর নেতা ঊষাতন তালুকদারকে ৷
বেসরকারী ভাবে ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখা যায় জাতীয় নির্বাচনের পর চতুর্থ উপজেলা নির্বাচনে পার্বত্য জেলার উপজেলা গুলিতে ক্ষমতাসীন আওয়ামীলীগ পায় রাঙামাটি জেলায় ১০টি উপজেলার মধ্যে উপজেলা চেয়ারম্যান ৩ জন,ভাইস চেয়ারম্যান ২ জন,মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন, ২০ দলীয় বিএনপি পায় চেয়ারম্যান ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন, জামায়াত ভাইস চেয়ারম্যান ১ জন, ইউপিডিএফ ভাইস চেয়ারম্যান ২ জন, পিসিজেএসএস-সন্তু গ্রুপ চেয়ারম্যান ৬জন, ভাইস চেয়ারম্যান ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন, পিসিজেএসএস- সংস্কারপস্থি গ্রুপ চেয়ারম্যান ১ জন, ভাইস চেয়ারম্যান ১ জন ও স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন ৷
ক্ষমতাসীন আওয়ামীলীগ বান্দারবান জেলায় ৭টি উপজেলার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ১ টিও পায়নি,ভাইস চেয়ারম্যান পদে ১ টিও পায়নি, মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন, ২০ দলীয় বিএনপি পায় চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, জামায়াত চেয়ারম্যান ১ জন, ইউপিডিএফ বান্দরবানে উপজেলা পর্যায়ে কোন প্রার্থী দেয় নাই ৷ পিসিজেএসএস-সন্তু গ্রুপ চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন, পিসিজেএসএস- সংস্কারপস্থি গ্রুপ এর কোন প্রার্থী জয়লাভ করেনি ও স্বতন্ত্র কোন প্রার্থীও জয়লাভ করেনি ৷
ক্ষমতাসীন আওয়ামীলীগ পায় খাগড়াছড়ি জেলায় ৮টি উপজেলার মধ্যে উপজেলা চেয়ারম্যান ১ জন,ভাইস চেয়ারম্যান ৩ জন,মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন, ২০ দলীয় বিএনপি পায় চেয়ারম্যান ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২জন, ভাইস চেয়ারম্যান ২জন, ইউপিডিএফ চেয়ারম্যান ৪ জন,ভাইস চেয়ারম্যান ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২জন, পিসিজেএসএস-সন্তু গ্রুপ খাগড়াছড়িতে উপজেলা পর্যায়ে কোন প্রার্থী দেয় নাই ৷ পিসিজেএসএস- সংস্কারপস্থি গ্রুপ চেয়ারম্যান ১ জন, ভাইস চেয়ারম্যান ১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন ও স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন ৷
উপ নির্বাচনসহ ৩ পার্বত্য জেলার ২৫টি উপজেলার মধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগ রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৩ টি পদ পায়, ২০ দলীয় বিএনপি পায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ২১টি পদ, জামায়াত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট ২টি পদ পায়, ইউপিডিএফ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১১টি পদ পায়, পিসিজেএসএস-সন্তু গ্রুপ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ২৫টি পদ পায়, পিসিজেএসএস- সংস্কারপস্থি গ্রুপ পায় ৫টি পদ ও স্বতন্ত্র প্রার্থীরা মাত্র ৩টি পদে জয়লাভ করে ৷  ---

এছাড়াও পিসিজেএসএস-সন্তু গ্রুপ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও রাঙামাটি- ২৯৯ আসনের ক্ষমতায় রয়েছে ৷
বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকারের মন্ত্রী সভায় রয়েছে বেশ কয়েকজন মন্ত্রী পদ মর্যাদার রাজনৈতিক নেতা যারা পিসিজেএসএস-সন্তু গ্রুপ এর জোর সমর্থক ও রাজনৈতিক মিত্র হিসাবে চিহ্নিত ৷
সকল ক্ষেত্রে পিসিজেএসএস-সন্তু গ্রুপ এর নেতা কর্মীরা সামরিক ও বেসামরিক প্রশাসনের অনুকুল্য এবং সহযোগিতা পেয়ে আসছে বলে পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালীদের বড় একটি অংশের অভিযোগ রয়েছে ৷
ফলে পিসিজেএসএস-সন্তু গ্রুপ পার্বত্য চুক্তির আড়ালে যে কোন সময়ে জুম্ম ল্যান্ড ঘোষণা দিতে পারে ৷
পার্বত্য অঞ্চলের অভিজ্ঞ মহলের ধারনা কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারনী মহল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে উদাসীন ৷
আপলোড : ২৯ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৭মিঃ 





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ