শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ২টি পরিবার ঈদ করতে পারেনি
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ২টি পরিবার ঈদ করতে পারেনি
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় ২টি পরিবার ঈদ করতে পারেনি

---

মাটিরাঙ্গা প্রতিনিধি:: ২৯ সেপ্টেম্বর : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পবিত্র ঈদ-উল-আযহার দিনেও দুই পরিবারে ঈদের খুশি নেই…আছে শুধু কান্না আর হাহাকার ৷ বসত্ত বাড়ী হারিয়ে বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নীচে অসহায় অবস্থায় পরিবার পরিজনকে নিয়ে আশ্রয় নিতে হয়েছে এই দুই পরিবারকে ৷ কান্না দিয়ে যাদের বরণ করে নিতে হয়েছে ঈদুল আযহার খুশিকে-তাদের একজনের নাম মো.আব্দুর রহিম মিয়া অন্যজনের নাম মো. শাহআলম মিয়া প্রকাশ আলম মাঝি ৷ সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, মো.আব্দুর রহিম ১৯৭৯-৮০সালের পুর্ব থেকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বাজার চৌধুরী পাড়ায় যে বাড়ীতে বসবাস করে আসছিলেন এই ঈদের আগের দিন তার বসতবাড়ীসহ রান্নাঘর,টয়লেট,গরুর গোয়াল,টিউবওয়েল ও প্রায় ৩ একর চাষের জমি ভেঙ্গে নিয়ে গেছে সর্বনাশা ধলিয়া খালের খরস্রোতা পানি ৷ সারা জীবনের অর্জিত ভুমি( সম্পদ) ও বসতবাড়ী হারিয়ে আ.রহিম মিয়া একেবারে নি:স্ব হয়ে গেছে ৷ পরিবারের প্রায় ১২/১৩ জন সদস্য নিয়ে তিনি এখন দিশেহারা ৷ আতংকের মধ্যে রয়েছে তার পরিবারের ছোট ছোট শিশুরা ৷ পরিবার সুত্রে জানা গেছে,তাদের অনেকে পাশের গ্রামে গিয়ে আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে ৷ চোখের সামনে ভিটেবাড়ী ভাঙ্গনের দৃশ্য দেখে তারা এখন ভয়ে রাতে বাড়ী এলাকায় থাকতে চায়না৷ মো. রহিম মিয়া জানান,প্রায় ২ মাসের প্রবল বর্ষা শেষে মাত্র ৪৮ ঘন্টার প্রবল পানির চাপে তার চোখের সামনেই ধীরে ধীরে এক এক করে তলিয়ে যায় তার বসতবাড়ীসহ অন্যান্য ভূ-সম্পত্তিগুলো ৷ তিনি জানান,দূর্যোগে তার সর্বসাকুল্যে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা প্রায় ৷ বর্তমানে তিনি মানবেতর জীবন যাপন করছেন ৷ অন্যদিকে একই পরিস্থিতির মুখোমুখি রয়েছেন ঐ এলাকার দীর্ঘদিনের বসবাসরত মো.শাহআলম মিয়া প্রকাশ (আলম মাঝি)৷ তিনি জানান, এ পর্যন্ত তার একটি গোয়াল ঘর,একটি টিউবওয়েল,একটি রান্নাঘরসহ প্রায় এককানি মাঝারী গড়নের টিলাভুমি ভেঙ্গে নিয়ে গেছে সর্বগ্রাসী ধলিয়া খাল ৷ পরিবারে তার ছেলেমেয়েদের নিয়ে তিনি ভীষণ উদ্বেগ,উত্‍কন্ঠায় দিন কাটাচ্ছেন ৷ ধলিয়া খালের পানিতে যে কোন সময় বসত্‍বাড়ী ভেঙ্গে নিয়ে যাওয়ার ভয়ে ৷ এ পর্যন্ত তার প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান ৷ প্রশাসনের কাউকে জানিয়েছেন কিনা জানতে চাইলে মো. আ: রহিম মিয়া জানান, স্থানীয় মেম্বার মুকন্দ্র ত্রিপুরা ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাকে জানালে তারা অদ্যবদি ঘটনাস্থল পরিদর্শনে কেউই যাননি বলে জানান এবং তিনি কোন ধরণের সাহায্য সহায়তা অদ্যাবদি পাননি বলেও জানান ৷
এ বিষয়ে বাজার চৌধূরী পাড়া এলাকার মেম্বার মুকন্দ্র ত্রিপুরা জানান,বিষয়টি আমি জানি তবে বর্ষার কারণে আমি ক্ষতিগ্রস্থ এলাকায় সময়মত যেতে পারিনি ৷ তবে তার বসতবাড়ীসহ অনেকখানী ভুমি ভেঙ্গে গেছে বর্ষার পানিতে এটা সত্য ৷ বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা এ বিষয়ে বলেন, আমার ইউনিয়নে এমন কোন ভাঙ্গনের খবর আমার জানা নাই,যদি কোন বসতভিটা বর্ষার  পানিতে ভেঙ্গে থাকে সেটা আমি জানিনা ৷ বিষয়টি নিয়ে কেউ আমার কাছে আসেনি ৷
এই বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার দায়িত্ব প্রাপ্ত নির্বাহী অফিসার মো.ইমরুল কায়েস (সহকারী কমিশনার ভুমি)জানান,আমি বিষয়টি সম্পর্কে অবগত নই ৷ দূর্যোগে কেউ যদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে তাহলে উপজেলা প্রশাসনের নিকট আবেদন করলে আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন পাঠাবো ৷
আপলোড : ২৯ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২৬ মিঃ





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)