শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
প্রথম পাতা » ময়মনসিংহ » হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিল চলাকালে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিহত ওসমান হাদি ছিলেন হৃত গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে পুরোদা ব্যক্তিত্ব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ট কণ্ঠস্বর। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অন্যন্য প্রতীক। তার কর্মের মধ্যদিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম ধৈর্য দৃঢ়তার অন্যন্য দৃষ্ঠান্ত রেখে গেছেন। বক্তারা অবিলম্বে হাদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের দপ্তর সম্পাদক মুফতি খাইরুল ইসলাম, মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন জামিরী, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী, বৈশম্যবিরোধি ছাত্রনেতা হাসানুর রহমান সজিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাইমিনুল ইসলাম শিহাব, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন লাদেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি একরাম হোসেন প্রমুখ।
অপরদিকে উপজেলার আঠারবাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আঠারবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ মোমেন, ইসলামী যুব আন্দোলন আঠারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক ইমরান হোসেনের নেতৃত্বে অনুরূপ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)