শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :: আজ ২০ ডিসেম্বর শনিবার ১নং রাজানগর, সাতঘরিয়া পাড়া, ঈশান তালুকদার বাড়ী, রাঙ্গুনিয়া, চট্টগ্রামে ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে বিহারে ৫ম বার্ষিক আচারিয পূজা,অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইছাখালী অশোকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমংগল মহাথেরো সভাপতিত্বে বৌদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বার্মার মান্ডালা শহর থেকে ফাং করে আনা মহামুনি বুদ্ধের ৩য় বার্ষিক বুদ্ধাভিষেক, পাঁচ বছরে ধরে প্রতি মাসে (৬৪তম) আচারিয় পূজার ৫ম বার্ষিক বুদ্ধ ও গুরু আচরিয় পূজা, সংঘদান এবং সদ্ধর্মদেশনা প্রদান করেন।
মহতী অনুষ্ঠানে উদ্ধোধনী করেন ভুজপুর হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারের ভদন্ত বিজয়ানন্দ থেরো।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান স্বর্ণজাদির পরিচালক, বিশিষ্ট সাংঘিক পুরোধা ভদন্ত পঞ্ঞা তিলোকা মহাথেরো। মুখ্য আলোচক হিসেবে ধর্মদান করেন রাউজান খৈয়াখালী ধাম্মাবিজয়ারাম বিহারের প্রধান পরিচালক, ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথেরো।
বিশেষ দেশক হিসাবে উপস্থিত ছিলেন আমতলী ডঃ জ্ঞানশ্রী সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ থেরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সম্মীলিত বৌদ্ধ সমাজের সভাপতি অঞ্জন বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন সঞ্জীব বড়ুযা । অষ্টশীল প্রার্থনা করেন সুমন বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন কান্তি বড়ুয়া ও দেবাশীষ তালুকদার।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর