শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে খ্রীস্টান ধর্মপল্লীতে দুধর্ষ ডাকাত: আটক ২
কালীগঞ্জে খ্রীস্টান ধর্মপল্লীতে দুধর্ষ ডাকাত: আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে এবার খ্রীস্টান ধর্মপল্লীতে দুধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে৷
১০ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তুমিলিয়া ধর্মপল্লীর সেন্টমেরীস্ ক্যাথলিক মা ও শিশু সেবা কেন্দ্রে ডাকাতির ঘটনাটি ঘটে৷
সংঘবদ্ধ ওই ডাকাতরা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই সেবা কেন্দ্রের লোকজন৷ স্থানীয় লোকজন ডাকাতি হচ্ছে বুঝতে পেরে পুলিশে খবর দেয় ৷ ডাকাতরা লোকজনের আনাগোন বুঝতে পেরে পালানো চেষ্টা করে৷ এ সময় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ডাকাত দলের ২ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়৷ এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে একই উপজেলার নাগরী ইউনিয়নের খ্রীস্টান ক্রেডিট ইউনিয়ন লি’র কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে৷
তুমিলিয়া খ্রীস্টান ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সভাপতি ফাদার ডমেনিক রোজারিও সেন্টমেরীস্ ক্যাথলিক মা ও শিশু সেবা কেন্দ্রের পরিচালক সিষ্টার চামিলির বরাত দিয়ে জানান, বুধবার দিবাগত আনুমানিক আড়াইটার দিকে খালি গায়ে আন্ডারওয়ে পড়া ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ধর্মপল্লীর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে৷ দুই নৈশ্য প্রহরী রবি কস্তা (৫০) ও জনপালমা (৪৫) হাত-পা বেঁধে মারধর করে৷ পরে দ্বিতল ভবনের সেন্টমেরীস্ ক্যাথলিক মা ও শিশু সেবা কেন্দ্রের মূল কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে নিচ তলার একটি রুমে থাকা নার্স সঙ্গীতাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে এবং ওই স্থানে ডাকাত দলের দুই জন পাহারা দেয়৷ কিন্তু পাশের রুমে হাসপাতালে পরিচালক চামেলী বিষয়টি টের পেয়ে চুপ করে থাকেন৷
এ সময় ডাকাতদের বাকী সদস্যরা উপরের তলায় গিয়ে সিষ্টার ডাঃ প্রনতিকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে৷ উপরের তলার অন্য একটি রুমে সিষ্টার অনিতাকে নিচতলা থেকে ফোন দেয় চামেলি৷ পরে অনিতার হাতের কাছে ছিল বিপদ সংকেতের ঘন্টা৷ তিনি ঘন্টা বাজানো শুরু করেন৷ তার ঘন্টা শুনে তুমলিয়া ধর্মপল্লীর মূল বিপদ সংকেতের ঘন্টা বাজানো হয়৷ স্থানীয়রা ঘন্টার আওয়াজ পেয়ে ডাকাতদের তাড়া করেন৷
ডাকাতরা পালানোর সময় পুলিশ ও স্থানীয়রা মাদারীপুর সদর থানার দেবরাজ গ্রামের সালেহ মুন্সীর ছেলে আবুল বাশার (২৭) ও ঠাকুরগাঁও সদর থানার বদরসরী গ্রামের নাসির মিয়ার ছেলে আয়নাল হোসেন (৩০) কে আটক করলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷
পুলিশ জানায়, আটককৃতরা রাজধানীর বাড্ডার মেরুল এলাকায় থাকেন৷
তুমিলিয়া খ্রীস্টান ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি বাদল বেনজামিন রোজারিও জানান, চলতি ফেব্রম্নয়ারি মাসের ৪ তারিখে উপজেলার নাগরী ক্রেডিট ইউনিয়নে ডাকাতি এবং ৮ তারিখে একই উপজেলার চৌড়োখোলা গ্রামের শীতল পেরেরার বাড়ীতে ডাকাতির চেষ্টা করে৷ একটার পর একটা ডাকাতির ঘটনায় উপজেলার সংখ্যালঘু খ্রীস্টান ধর্মাবলম্বীরা নির্ঘুম রাত এবং তাদের জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে৷
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, এটা ডাকাতি না৷ ডাকাতির চেষ্টাকালে পুলিশ আর জনগণ মিলে ২ জনকে আটক করা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার