বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গলায় ফাঁস দিয়ে আলীকদমে স্কুল ছাত্রের আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে আলীকদমে স্কুল ছাত্রের আত্মহত্যা
মো. আবুল হাসেম, লামা (বান্দরবান) প্রতিনিধি ::বান্দরবান আলিকদমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অর্ণব কর্মকার (১১) নামের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। অর্ণব পার্থ ফামের্সীর মালিক সাধন কর্মকারের ছেলে। সে আলীকদম কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র জানা যায়।
পরিবার সূত্রে জানা যায়, মৃত অর্ণব এর পিতা সাধন কর্মকার ও তার বড়ভাই অভি কর্মকার গত ২১ জুলাই তারিখে ব্যবসায়িক কাজে চট্টগ্রামে চলে যান। যাওয়ার আগে অর্ণবের হাতে একটা স্কিন সর্ট মোবাইল রেখে যান। অর্ণব মোবাইল নিয়ে তার বাবার ফার্মেসিতে গিয়ে বসে। রাতে বাড়িতে আসার পরে মা মোবাইল কেড়ে নিয়ে বকাঝকা করে। পরে সবাই ঘুমিয়ে পড়লে আজ ২২ জুন বুধবার সকালে পূজা দেওয়ার জন্য বাড়ীর ছাদে উপরের রুমে প্রবেশ করার সময় বাড়িতে ভীমের সাথে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা ডলি কর্মকার।
মৃত অর্ণবের কাকা সুধির কর্মকার বলেন, সকালে অর্ণবের মায়ের চিৎকার শুনে পাশের রুম থেকে এসে ভীমের সাথে শাড়ীর আচঁলের রশিতে ঝুলতে থাকতে দেখি। পরে আমি দাঁ দিয়ে আচঁলের রশি কেটে লাশটাকে নিচে নামায়। সে কেন আত্মহত্যা করলো বুঝতে পারি নি।
আলীকদম থানা ইনচার্জ রাকিব উদ্দিন জানান, ঘটনাটি সকালে জানাজানি হলে আমি পুলিশের টিম পাঠায়। পরে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে দেখি। গতকাল রাত আনুমানিক ১১/১২ টার দিকে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। পরে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ