শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কোরবানি হাটে নেওয়ার পথে দূর্ঘটনায় গরুর মৃত্যু : খামারীর মাথায় হাত
প্রথম পাতা » চট্টগ্রাম » কোরবানি হাটে নেওয়ার পথে দূর্ঘটনায় গরুর মৃত্যু : খামারীর মাথায় হাত
রবিবার ● ২৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোরবানি হাটে নেওয়ার পথে দূর্ঘটনায় গরুর মৃত্যু : খামারীর মাথায় হাত

ছবি : মৃত গরুআমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কোরবানীর পশুর হাটে বিক্রি করতে নেওয়ার পথে সড়কেই লাখটাকার একটি গরুকে জবেহ করতে হয়েছে গরুর মালিককে। আজ ২৫ জুলাই শনিবার দুপুরে উপজেলার হলদিয়া আমিরহাট সপ্তাহিক বাজারে বিক্রির উদ্দ্যেশে নেওয়ার পথে এয়াছিন শাহ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রমিজ উদ্দিন ডাক্তারের বাড়ীর জহির উদ্দিন সওদাগরের গত এক বৎসর যাবত পালিত একটি গরু বাজারে নেওয়ার পথে এয়াছিন শাহ মাজারের অল্প পূর্ব পাশে গেলে বিপরিত দিক থেকে আশা একটি গাড়ি দেখে গরুটি ভয়ে পাশ্বের বিলে লাফ দেয়। লাফ দেয়ার সাথে সাথে গরুটির সামনের দুই পা ভেঙ্গে যায়। এতে গুরুতর আহত হয়ে পড়ে গরুটি।

এসময় কোন উপায়ন্তর না দেখে গরুটিকে ওই স্থানে জবেহ করে দিতে বাধ্যহয় গরুর মালিক জহির সওদাগরকে। জব করার পর ওই গরুর মাংস অল্প মুল্যে স্থানীয় পাড়াপড়শীদের মাঝে বিক্রি করে দেয় জহির সওদাগর। তবে মাংস বিক্রিকরে গরুটির মুল্যের একভাগও তুলতে পারেনি বলে জানান অনেকে।

এদিকে জহির সওদাগর জানান, আমি ছোট্ট একটি মুদির দোকান করে সংসার চালায়। অনেক কষ্টে গত এক বছর যাবত লালন পালন করে এ গরুটিকে কোরবানের সময় বিক্রি করব বলে বড় করেছি। তবে সবশেষ হয়ে গেল এ দূর্ঘটনায়।

এদিকে স্থানীয় কয়েকজন বলেন, লক্ষটাকার গরুটির দূর্ঘটনায় অসহায় খামারী জহির সওদাগরের মাথায় হাত পড়েছে। ভেবেছিল ওই গরু বিক্রি করে সংসারের দূর্বস্থা কিছুটা দুর করবে। উল্টো আরো ক্ষতির সম্মুক্ষিন হল জহির সওদাগর ! দুই মেয়ে এক ছেলের পিতা জহির সওদাগরের লক্ষটাকার ক্ষতিতে অনেক কষ্টে পড়েছেন বলে জানান স্থানীয় মোহাম্মদ আরফাত।

তিনি আরো জানান, ওই গরুটি ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করতে চেয়েছিল জহির সওদাগর। বাড়ীতে ৯৫ হাজার টাকা দরদাম করেছে অনেক ক্রেতা। বাজার দর বুঝে গরুটি বিক্রি করে দিতে চেয়েছিল সে, তবে সে সুযোগটা আর হল না জহির সওদাগরের।





আর্কাইভ