শনিবার ● ১ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ঈদের আগে এক পরিবারের হৃদয় বিদারক ঘটনা
ঈদের আগে এক পরিবারের হৃদয় বিদারক ঘটনা
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: রাউজানে পুকুরে পানিতে ডুবে আলী হাসান আমরিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ৩১ জুলাই শুক্রবার বিকালের দিকে এই ঘটনা ঘটে উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাতব্বরের বাড়িতে। পানিতে ডুবে মৃত্যু হওয়ার সেই ঐ এলাকার মো. মুরাদের পুত্র।
স্থানীয় সূত্রে, তাঁকে বাড়িতে দেখতে না পেয়ে সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি করতে গেল এক পর্যায়ে তাঁকে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখা যাই। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, পরিবারসহ পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে শহর থেকে গ্রামে আসেন তাঁরা। এসময় এমন ঘটনায় শিকার হয় আলী হাসান আমরিন। তাঁর মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া।





জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ