শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৩০পিস কচ্ছপ পাচারকালে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৩০পিস কচ্ছপ পাচারকালে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-১
শুক্রবার ● ৩১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩০পিস কচ্ছপ পাচারকালে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-১

ছবি : ৩০পিস কচ্ছপ ।শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে পাচার করার সময় ৩০পিস কচ্ছপসহ পার্থ সাহা (২৪) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার ৩১ জুলাই বিকালে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পার্থ সাহা বাগেরহাট শহরের কর্মকারপট্টী এলাকার খোকন সাহার ছেলে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পার্থ সাহা দীর্ঘদিন ধরে এ কচ্ছপ পাচার ও বেচাকেনার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ বলেন, ভোলার চরফ্যাশন এলাকা থেকে বিক্রয় নিষিদ্ধ কচ্ছপ পাচার করে বাগেরহাটে আনা হচ্ছে এমন গোপন সংবাদ ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে ৩০পিস সন্ধি কচ্ছপ পার্থ সাহাকে গ্রেফতার করে। এসময় তার তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত আ, লীগ নেতা আনছার আলী দিহিদারের স্ত্রী ২২ মাস পরে যন্ত্রণা ভোগ করে মারা গেলেন

বাগেরহাট :: আব্বু গেছে, আম্মুও চলে গেল। আব্বুর খুনিদের ফাসি আম্মু দেখতে পারল না। আমাদের কেউ থাকল না। আমরা কার কাছে যাব। খুনি শহিদুল ফকিরসহ সকলের ফাসি চাই। মায়ের মরদেহের দাফন শেষে শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এসব কথা বলে বিলাপ করছিলেন ২০১৮ সালের ১লা অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত আনছার আলী দিহিদারের ছেলে মেহেদী হাসান শাওন। শাওন ও তার বোন সাবরিনা আফরিন সুমিও তাদের বাবা-মায়ের হত্যাকারীর বিচার দেখে যেতে পারবেন কিনা এমন শঙ্কা প্রকাশ করেছেন দাফনে আসা অনেকে।

২০১৮ সালের ১লা অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও উপজেলা যুব লীগের সহ-সভাপতি শেখ শুকুরকে ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ফকির শহিদুল ইসলামসহ কয়েকজন নির্মমভাবে হত্যা করে। এসময় আনছার আলী দিহিদারের স্ত্রী মোসা মঞ্জু বেগম এবং শ্রমিক নেতা বাবলু শেখকে বেধরক মারপিট করে সন্ত্রাসীরা। মারপিটে মঞ্জু বেগমের দুই পা ও বুকের হাড় ভেঙ্গে যায়। পঙ্গুত্ব বরণ করেন মঞ্জু। ২২ মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মারা যায়। বাবলুও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এদিকে আনছার আলী দিহিদারের পরে তার স্ত্রীও মৃত্যুবরণ করায় আত্মীয় ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খুনিদের ফাঁসির দাবিতে সোচ্ছার হয়ে উঠেছে এলাকাবাসী।

নিহত যুবলীগ নেতা শুকুরের বড় ভাই দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হত্যা মামলার বাদী শেখ ফারুক আহমেদ বলেন, সহকর্মী আনছার ও ভাইকে হারিয়েছি। আজ আনছার ভাইয়ের স্ত্রীও চলে গেলেন। কিন্তু খুনিদের কিছু হল না। অনেক আসামীই জামিনে বের হয়ে আমাদের হুমকী ধামকী দিচ্ছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।

নিহত আনছার আলী দিহিদার ও নিহত মোসা মঞ্জু বেগমের মেয়ে সাবরিনা আফরিন সুমি বলেন, আব্বুকে যখন হত্যা করে সন্ত্রাসীরা তখন আম্মুকেও হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীদের মারপিটে আম্মুর পা ও বুকের হাড় ভেঙ্গে যায়। কিন্তু কাকতালীয়ভাবে আম্মু বেচে যায়। কিন্তু পঙ্গুত্ব বরণ করে চিকিৎসা নিতে থাকতে হয়। আব্বুর খুনিদের ফাসি দেখার আসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন দীর্ঘদিন। কিন্তু আজ মাও চলে গেল। ওদের মারধরের পরে মা আর সুস্থ্য হননি। ওদের মার খেয়েই আমার মা মারা গেছে। আমি আমার পিতা-মাতার হত্যাকারীদের বিচার চাই।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কিসলুর রহমান খোকন বলেন, আমরা স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার আসামীদের উপযুক্ত শাস্তি চাই।

স্থানীয় আরিফ মল্লিক, আসলাম আলী দিহিদারসহ কয়েকজন বলেন, প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের দুইজন ত্যাগী নেতা আনছার ও শুকুরকে শহিদুল ফকিরের নেতৃত্বে হত্যা করা হল। হত্যাকারীদের মারধরে আহত আনছারের স্ত্রী মঞ্জু বেগমও ২২মাস পরে মারা গেল। এখনও কিছু আসামী বাইরে ঘুরে বেড়ায়। আমরা আসামীদের বিচার চাই।

২০১৮ সালের ১লা অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও উপজেলা যুব লীগের সহ-সভাপতি শেখ শুকুরকে ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ফকির শহিদুল ইসলামসহ কয়েকজন নির্মমভাবে হত্যা করে। ৪ অক্টোবর রাতে মোরেলগঞ্জ থানায় নিহত শেখ শুকরের ভাই শেখ ফারুক হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৪ জুন পুলিশ ৫৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। এর মধ্যে প্রধান আসামী ২ অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির শহিদুল ইসলামসহ অনেকেই জেল হাজতে রয়েছেন।

মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

বাগেরহাট :: বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ মো. সেকেন্দার শেখ (৫৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাগেরহাট সদর থানার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃত সেকেন্দার শেখ রণবিজয়পুর গ্রামের ইশারাত শেখের পুত্র।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন জানান, “ ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সেকেন্দার শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আমাদের অভিযান চলমান থাকবে”।

বাগেরহাট -৪ আসনের সর্বস্তরের জনগণকে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এমপি আমিরুল আলম মিলন

বাগেরহাট :: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাগেরহাট -৪ আসনের সর্বস্তরের জনগণকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

ঈদ-উল আযহা উপলক্ষে শরণখোলা-মোড়েলগঞ্জের (বাগেরহাট -৪) সর্বস্তরের জনগণ, মুক্তিযোদ্ধাপরিবার,আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাঁতীলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনএবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ঈদ মোবারক।

এ্যাডঃ আমিরুল আলম মিলন (এমপি) বলেন, পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধিময় বার্তা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈদ-উল আযহা হলো নেক বান্দাদের জন্য পুরোষ্কার স্বরূপ। পবিত্র ঈদ-উল আযহা আমাদের ধনী-দরিদ্রের, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরোও বলেন , দেশের এই দুর্যোগময়কালে সবার উচিৎ অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায় করবেন,করোনা ভাইরাস সংক্রমনের মহামারি থেকে নিজেকে রক্ষা করুন ও ঘরে থাকুন এবং আমার পক্ষথেকে শরণখোলা-মোড়েলগঞ্জের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা ঈদ মোবারক।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)