শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » গণঅনাস্থার কারণে মানুষ হাসপাতালে যাচ্ছে না, প্রয়োজনীয় পরীক্ষাও করাচ্ছে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » গণঅনাস্থার কারণে মানুষ হাসপাতালে যাচ্ছে না, প্রয়োজনীয় পরীক্ষাও করাচ্ছে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
শনিবার ● ৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণঅনাস্থার কারণে মানুষ হাসপাতালে যাচ্ছে না, প্রয়োজনীয় পরীক্ষাও করাচ্ছে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : বিপ্লবী ওয়ার্কার্স পাটির লগোঢাকা :: আজ শনিবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের ভার্চুয়াল মিটিং এ পার্টির নেতৃবৃন্দ বলেন, সরকারের অদ্ভুত আত্মতুষ্টি দেশে করোনা মহামারীকে প্রলম্বিত করছে। সরকারের ভুল নীতি- কৌশলের কারণে করোনা সংক্রমন সারাদেশে বিস্তার লাভ করছে। সরকারের উপর্যুপরি ব্যর্থতায় করোনার উৎপাদন-পুনরুৎপাদন কেবল বৃদ্ধি পেয়ে চলেছে। করোনা মহামারী মোকাবেলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা অকার্যকরি প্রমাণিত হয়েছে। করোনার পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার উপর গণঅনাস্থা তৈরী হয়েছে। এ কারণে লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হবার পরেও হাসপাতালে যাচ্ছে না। সংক্রমন নিয়েই তারা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎপরতা দেখে মনে হচ্ছে তারাও হাল ছেড়ে দিয়েছেন। এ কারণে করোনার পরীক্ষাও কমে আসছে, হাসপাতালে অসংখ্য করোনা বেড খালি পড়ে আছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে সরকারও সবকিছু খুলে ‘যে যেভাবে পার বাঁচ’ এই নীতি নিয়ে দেশবাসীকে চরম বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রতি দায়িত্বশীল কোন সরকার এই পরিস্থিতি চলতে দিতে পারে না। তারা অবিলম্বে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কার্যকরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনলাইন সভায় নেতৃবৃন্দ বলেন, বন্যার পানি কমতে থাকার মধ্যে বন্যাদুর্গত-বানভাসি মানুষের বহু ধরনের দুর্গতি দেখা দিয়েছে। অধিকাংশ পরিবারসমূহের প্রয়োজনীয় খাবার নেই, হাতে নগদ অর্থ নেই, অসংখ্য পরিবারের বাসযোগ্য ঘরও নেই। নেতৃবৃন্দ বানভাসি মানুষের কাছে জরুরী ভিত্তিতে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর পাশাপাশি বন্যাউত্তর কৃষি পুনর্বাসনের সমন্বিত পদক্ষেপ নেবার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান।

আগামী ১০ আগস্ট দেশব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধন

সভায় বন্যা-করোনা দুর্যোগে অসহায় মানুষদের খাদ্য ও চিকিৎসা নিশ্চিত, বন্যা দুর্গতদের পুনর্বাসন এবং সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সারাদেশে ১০ আগস্ট ২০২০ বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই ভার্চুয়াল মিটিং এ উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)