রবিবার ● ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন
বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি :: রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য, ৩নং অলংকারী ইউনিয়নের ফরহাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার ১৬ আগষ্ট বাদ যোহর ফরহাদপুর জামে মসজিদে প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা এসিল্যান্ড কামরুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা, বিশ্বনাথ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কামান্ডার বীর মুক্তিযুদ্ধা মো. ওয়াহিদ আলী, সাবেক কামান্ডার তৈয়ব আলী, সাবেক ডিপুটি কামান্ডার আজিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধ আছরম মিয়া, বীর মুক্তিযুদ্ধা মরতুজ আলী, ৩নং অলংকারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমান শায়েক, সাংবাদিক মো. আজমল আলী, রেজা রুবেল প্রমুখ।
উল্লেখ্য; বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শনিবার (১৫ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৬ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।





ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ