শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » দেশব্যাপী সম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে হিন্দু ঐক্য পরিষদের ঝালকাঠিতে বিক্ষোভ
দেশব্যাপী সম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে হিন্দু ঐক্য পরিষদের ঝালকাঠিতে বিক্ষোভ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা, নির্যাতন,বাড়ি ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ।
আজ শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে সাম্প্রদায়িক হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট ও ধর্ম অবমাননার অযুহাতে বিভিন্ন শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে এই মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার প্রমুখ। বক্তারা সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান। নির্যাতনকারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবী করেন তারা।





ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত
ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ