শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » ধর্ষক-দুর্নীতিবাজ আর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন : বহ্নিশিখা জামালী
প্রথম পাতা » ঢাকা » ধর্ষক-দুর্নীতিবাজ আর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন : বহ্নিশিখা জামালী
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষক-দুর্নীতিবাজ আর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন : বহ্নিশিখা জামালী

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখ জামালী ধর্ষক, নারী ও শিশু নিপীড়কদের বিরুদ্ধে দেশব্যাপী সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এবং বলেছেন কেবল আইন পাশ করে ধর্ষণ-নারী নিপীড়ন বন্ধ করা যাবে না। তিনি বলেন, বেশীরভাগ ধর্ষক-নারী নিপীড়কেরা রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থাকার কারণে এরা বেপরোয়া। তিনি এসব দুর্বৃত্ত ও সমাজ বিরোধীদের মদদ প্রদানকারীদের বিরুদ্ধেও প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

তিনি বলেন, ধর্ষক, দুর্নীতিবাজ আর মুনাফাখোর বাজার সিণ্ডিকেটের হোতারা দেশের মানুষকে রীতিমত জিম্মি করে ফেলেছে। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তরা করোনা মহামারীকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে এবং দুর্নীতির মাধ্যমে রাতারাতি সম্পদের পাহাড় গড়ে তুলছে। তিনি বলেন, বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রন নেই। বাজার নিয়ন্ত্রণে কার্যকরি মনিটরিং ব্যবস্থা বলেও কিছু নেই। বাজারের অবস্থা দেখলে মনে হয় না দেশে কোন সরকার আছে। অন্যায় ও অযৌক্তিকভাবে প্রায় প্রতিটি ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে অসৎ ব্যবসায়ীরা মানুষের পকেট থেকে প্রতিদিন শত শত কোটি টাকা কেটে নিচ্ছে। তিনি এসব অশুভ চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে শ্রমজীবী নারী মৈত্রী আয়োজিত মানববন্ধনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিদা বেগম, যুগ্ম সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা, রোকসানা বেগম, মাহমুদা আকতার মুক্তি, নূরজাহান বেগম, তিথি সুবর্না, জাহানারা চাকলাদার প্রমুখ।

মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, এ্যাপোলো জামালী, গার্মেন্টস শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু, পাদুকা শ্রমিক নেতা ইমরান হোসেন ও ছাত্র সংহতির জোনায়েত হোসেন প্রমুখ।

মানববন্ধনে সাইফুল হক বলেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানও দেশে ধর্ষণ বন্ধ করতে পারেনি। কারণ এসব আইনের তেমন কোন কার্যকারীতা নেই। তিনি বলেন, ধর্ষক ও নিপীড়কদের প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক মদদদান বন্ধ না হলে এদের বেপরোয়া অপরাধ চলতেই থাকবে। তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক শক্তি না থাকায় সামাজিক নৈরাজ্যের ভয়াবহ বিস্তার ঘটছে। ধর্ষক, সন্ত্রাসী, মাফিয়া ও দুর্নীতিবাজেরা সাধারণ মানুষের স্বস্তি ও নিরাপত্তা কেড়ে নিয়েছে। এক রাষ্ট্রের মধ্যেই এরা অনেক ছোট ছোট রাষ্ট্র গড়ে তুলেছে। প্রশাসনকে হাত করে এরা যা খুশী তাই করছে। দেশের মানুষকে রক্ষায় তাই আজ রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ বেগবান করতে হবে।





ঢাকা এর আরও খবর

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)