বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে ছয় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ছয় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি
আকতার হোসেন, (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে ছয় ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি সিএনজি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে।
আজ ২০ জানুয়ারি বুধবার ভোরে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের বানাতলী ভোরবাজারে জাফর মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে একটি সিএনজি গ্যারেজ, সুভাষ ও মৃদুলের ২টি সিএনজি অটোরিক্সা, বাপ্পির বসুন্ধরা ভিডিও এন্ড নার্সারী, সঞ্জয়ের সেলুন দোকান, দেলোয়ার হোসেন দেলুর মেশিনারী ষ্টোর ও জাফর হার্ডওয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি সিএনজি রিক্সা পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী যদি সহযোগীতা না করতো তাহলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তো। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মিঠানালায় অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ আমাদেরকে কল দেয়নি তবে দুপুরের দিকে বিষয়টি আমি শুনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি।
অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করেছেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা