বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা » ঘোড়াঘাটে বন্ধু সংগঠনের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট
ঘোড়াঘাটে বন্ধু সংগঠনের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: ‘মাদক কে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বন্ধু সংগঠনের আয়োজনে জনপ্রিয় ফুটবল খেলার এক টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিকেলে ভর্ণাপাড়া খেলার মাঠে রানীগঞ্জ নবরাগ যুব সংঘ ক্লাব ১-০ গোলে কাশিয়াবাড়ি টিয়া পাখি স্পোটিং ক্লাবকে পরাজিত করে অতিথিদের নিকট থেকে বিজয়ী একটি গরু উপহার তুলে নেন। খেলায় বিজিত দলকে একটি খাসি উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়। অনেকদিন পর এলাকায় জনপ্রিয় ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শক ও সাধারণ জনগণ অত্যান্ত আনন্দ উপভোগ করেন।
দিনাজপুর নিউজ ২৪ ডট কমের প্রকাশক ইঞ্জিনিয়ার রোকমুনুরজাম্মান রনির পৃষ্টপোষকতায় টুর্ণামেন্টে অতিথি হিসেবে দিনাজপুর নিউজ ২৪ ডট কমের সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল ইসলাম পল্লব, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, সমাজসেবক মাহাবুবুর রহমান হীরক সহ অনেকে উপস্থিত ছিলেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ