শিরোনাম:
●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মহিলা নিহতের মামলায় আটক-৫
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মহিলা নিহতের মামলায় আটক-৫
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মহিলা নিহতের মামলায় আটক-৫

ছবি: সংবাদ সংক্রান্তমো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে বুধবার (১৪ এপ্রিল) প্রতিপক্ষের হামলায় রাবিয়া বেগম (৬০) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে ইমাম উদ্দিন (৩০) বাদী হয়ে ১২জনকে এজাহারনামীয় অভিযুক্ত করে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪।
এদিকে, ঘটনার পরই বুধবার রাতে অভিযুক্ত ৩ মহিলাসহ ৫জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- মির্জাগাঁও গ্রামের হাদির উদ্দিনের স্ত্রী সোনামালা বেগম (৩৫), মৃত শরিফ উদ্দিনের স্ত্রী নজবুন নেছা (৬০), আব্দুল করিমের স্ত্রী কুলসুমা বেগম (২২), এবং সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আকামত আলীর পুত্র শামছুল ইসলাম (৫৪) ও তার পুত্র ফুল মিয়া (৩২)। আটককৃতদেরকে বৃহস্পতিবার সকালে ৫৪ ধারায় আটক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।তাদের মধ্যে সোনামালা বেগম, নজবুন নেছা ও কুলসুমা বেগম দায়েরকৃত ওই মামলার এজাহারনামীয় অভিযুক্ত বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার এসআই গোপেশ দাশ।
প্রসঙ্গত, লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত আছিমিন আলীর পুত্র হাফিজ আলী গংদের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল রাবিয়া বেগম পক্ষের। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে হাফিজ আলী ও মারুফ আলী পক্ষ রাবিয়া বেগম পক্ষের বাড়ির রাস্তায় বাঁশ দিয়ে বেড়া তৈরী করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে এতে প্রতিবাদ করেন রাবিয়া বেগম। তখন হাফিজ আলী ও মারুফ আলী গংদের হামলায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রাবিয়া বেগম। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলায় আহত হন একই গ্রামের ফখর উদ্দিনের স্ত্রী ছকিনা বেগমও। এরপর গুরুতর আহত অবস্থায় রাবিয়া বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে রাবিয়া বেগমের জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

বিশ্বনাথে মুক্তিযোদ্ধা সমাজচ্যুতের ঘটনায় মামলা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে জামায়াত বিএনপির অনুসারীরা মিলে এক বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাতে ৭জনকে আসামী করে থানায় এ মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী (মামলা নং ১৩)। মুক্তিযোদ্ধা বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামের মৃত জাকির মামনের ছেলে।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত মতছিন খানের ছেলে সোলেমান খান বাবুল (৫৩), মৃত মন্তাজ আলী ছেলে আমিরুল ইসলাম খছরু (৪৩), মৃত রুস্তুম খানের পুত্র ও যুবদল নেতা আজমল খান (৪৩), মৃত আছাব খানের পুত্র আজাদ খান (৫৫), মৃত মুহিবুর রহমান খানের পুত্র আহমদ খান (৬৫), মৃত আনোয়ার খানের পুত্র জামাত নেতা দিলদার খান (৪০), মৃত মুহিব খানের পুত্র মুজিবুর রহমান খান (৫৫)।
জানা গেছে, গত ২৮ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী ও তাঁর পরিবারকে সম্পূর্ণ অনৈতিক ও জোর পূর্বকভাবে সমাজচ্যুত করার এমন অভিযোগে এনে রোববার সকালে ৭ জনের নাম উল্লেখ করে সিলেট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন এ মুক্তিযোদ্ধা। এরই প্রেক্ষিতে অভিযুক্তদের থানায় হাজির হয়ে কারন দর্শানোর নোটিশ জারি করে থানা পুলিশ। গত সোমবার সকালে এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে একদল পুলিশ সরেজমিন পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে গিয়ে অভিযুক্তদের নোটিশ জারি করেন। এরআগে বিষয়টি নিস্পত্তির লক্ষে উপজেলা আওয়ামী লীগের দুই নেতা মুক্তিযোদ্ধার বাড়িতে যান। কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়টি নিস্পত্তির সম্মতি দিলেও অভিযুক্তরা আপোষ মানেননি। পরে এ ঘটনায় মামলা করেন মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীর বাড়ি বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে। তাঁর পিতার নাম মৃত জাকির মামন। মুক্তিযোদ্ধার নং-০১৯১০০০৫০৫৭, লাল মুক্তিবার্তা নং- ৫০১০৯০০৫৭, বেসামরিক গেজেট নং-১৪০৬ ও ভারতীয় অগ্রাধিকার তালিকা নং-০৫০১০৮০।
তিনি অভিযোগ করেন, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদির বাংলাদেশ সফর ঠেকাতে হেফাজতের তান্ডব দেখিয়া বর্তমান সরকারের পতন নিশ্চিত মনে করে তাড়াহুড়ো করে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারকে জোর পূর্বকভাবে সমাজচ্যুত করা হয়েছে। প্রায় ৬ বছর যাবৎ শ্রীধরপুর জামে মসজিদের কার্যকরি কমিটির সদস্য রয়েছেন। গত ২৮ মার্চ দিবাগত রাত অনুমান ১০ ঘটিকার সময় উক্ত মসজিদ কার্যকরি কমিটির সভাপতি আজাদ খান মুক্তিযোদ্ধাকে ফোনের মাধ্যমে মসজিদ কমিটি ও পঞ্চায়েত থেকে সমাজচ্যুত বিষয়টি নিশ্চিত করেন। পরদিন তিনি পঞ্চায়েতের কয়েকজন মুরব্বির কাছে গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা কিছুই জানেনা বলে জানান। তিনি দাবি করেন, প্রায় ৭০টি পরিবার নিয়ে শ্রীধরপুর গ্রাম পঞ্চায়েত গঠিত। এই ৭০ পরিবারের মধ্যে উক্ত জামাত বিএনপির নেতাকর্মীরা আমাকে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের লোক হওয়ায় তারা এ ষড়যন্ত্র করেছে।
তাঁর অভিযোগ, ওই গ্রামের আরও বেশ কয়েকটি আওয়ামী লীগ পরিবারকেও সমাজচ্যুত করা হয়েছে।
সোমবার মসজিদের মোতাওয়াল্লি আজাদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মুক্তিযোদ্ধা মেয়ের জামাইয়ের একটি বিরোধের বিষয়ে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীকে জানালে তিনি কোন সদোত্তর না দেয়ায় তাকে পঞ্চায়েত থেকে বাদ দেয়া হয়।
অপরদিকে, মুক্তিযোদ্ধাকে সমাজচ্যুত করার ঘটনায় উপজেলাজুড়ে সামালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ, নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও প্রতিবাদ জাননো হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই জয়ন্ত সরকার বলেন, মামলা হয়েছে। তদন্তানুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





সকল বিভাগ এর আরও খবর

চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)