শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাজিপুর » মওলানা রফিকুল মাদানীর ২ দিনের রিমান্ড মঞ্জুর
মওলানা রফিকুল মাদানীর ২ দিনের রিমান্ড মঞ্জুর
গাজীপুর :: মওলানা রফিকুল ইসলাম মাদানীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর।
রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত মওলানা রফিকুল ইসলাম মাদানীকে গত ৭ এপ্রিল নেত্রকোনা থেকে রাব-১ এর সদস্যরা আটক করে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন।
পুলিশের সহকারী পুলিশ কমিশনার জানান, গত ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালতের বিচারক গত ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দু’দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, গত ৮ এপ্রিল র্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাছা থানায় বিতর্কিত রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওইদিন তাকে আদালতে নেওয়া হলে আদালতের বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা