শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন সম্পদের ক্ষতি - এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক ও বিআরটিএ গাজীপুর সার্কেলের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খ ম শরীফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, গাজীপুর মেট্রোপলিটন প্রতিনিধি, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, গাড়ী চালকদের প্রতিনিধি প্রমুখ।

প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, ‘দেশের জনসংখ্যা বেশি, তাই চালকদের আরও সচেতন হতে হবে। পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালাবেন না। যারা মোটরসাইকেল চালান, তাদের অবশ্যই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক।’

বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান বলেন, ‘সড়কে চলাচলকারীদের সচেতন থাকতে হবে। সড়কের নিয়মগুলো মেনে চললে দুর্ঘটনা কমানো সম্ভব। মোটরসাইকেল দুর্ঘটনা বেশি ঘটে। আজ আমরা ৩০টি হেলমেট বিতরণ করেছি, এবং পর্যায়ক্রমে শতাধিক হেলমেট চালকদের মাঝে বিতরণ করা হবে।’

‘নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসন করতে দ্রুত গাজীপুর রেল গেটের উপর ফ্লাইওভার প্রয়োজন। আমি এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকে অনেকবার বলেছি।

১৯৯৩ সালের এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।’

এসময় সভায় অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। গাড়ী চালকদের প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং, চালকের পযাপ্ত বিশ্রামের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা ও সামাজিক অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। বক্তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন মালিক, গাড়ীচালক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সবার সচেতনতা হওয়া জরুরী। সবাইকে এ সংক্রান্ত আইন বিধিবিধান জানা এবং তা মেনে চলতে হবে।

এদিন সভাশেষে গাজীপুর বিআরটিএ অফিসের আয়োজনে সড়কে যাদের বৈধ কাগজ ও লাইসেন্স রয়েছে, তাদের হেলমেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)