শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » গাজিপুর » শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
প্রথম পাতা » গাজিপুর » শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত দেড় দশকে ভোটের অধিকার না থাকায় শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশী অমর্যাদার শিকার হয়েছেন।ভোটের অধিকার না থাকায় শ্রমিকেরা আরও গরীব ও অধিকারহীন হয়েছেন।
তিনি বলেন, গণ-অভ্যুত্থান গত ১৪ মাসে শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করতে পারেনি, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদের জীবনের কষ্ট লাঘব করেনি। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ - অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী জীবন দিলেও গত ১৪ মাসে তাদের জীবন আরও দূর্বিসহ হয়েছে, তাদের প্রকৃত আয় কমেছে,দারিদ্র্য বেড়েছে। অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতিরা সবচেয়ে বেশী প্রতারণার শিকার হয়েছেন।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বৈষম্য বিলোপের ডাক নিয়ে অভ্যুত্থান হলেও গত এক বছরে একদিকে সমাজে বৈষম্য আরও প্রকট হয়েছে, আর অন্যদিকে পুরানো দূর্বৃত্ত অর্থনৈতিক ব্যবস্থা আরও জেকে বসেছে।তিনি বলেন, দূর্বৃত্ত মাফিয়া নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে না পারলে উপরসা রাজনৈতিক সংস্কার দিয়ে বেশীদূর এগুনো যাবেনা।
তিনি বলেন, সরকারের দক্ষতা ও কার্যকারীতা বাড়াতে না পারলে অবাধ নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারে।তিনি ফেব্রয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল নির্বাচন কমিশন,ভোটার ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে আস্থায় নিতে সরকারের প্রতি আহবান জানান।
আজ শুক্রবার বিকালে সাভারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, শ্রমিকদেরকে অমানবিক জীবনে রেখে দিয়ে আসলে উৎপাদনশীলতা বাড়বেনা।শ্রমজীবী সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে না পারলে আখেরে কোন সংস্কারও কাজে দেবেনা।তিনি বলেন,গণ- অভ্যুত্থানের পরেও নারীদেরকে হেনস্তার শিকার হতে হচ্ছে।তিনি অধিকার আদায়ে নারী পুরুষের ঐক্যবদ্ধ লড়াই জোরদার করার ডাক দেন।
শ্রমিক নেত্রী শাহনাজ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক যুবনেতা বাবর চৌধুরী, আবু হানিফ, শ্রমিক নেতা আবুল কাশেম ও মোহাম্মদ লিটন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ গণ - অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)