শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী-র দুই যুগ পূর্তি উদযাপন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা, দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয়ের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসাইন নিজামী, মায়ানী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, আলোকিত যুব সংঘের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী কমিটির সদস্য আবু জাহেদ পল্লব, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক আলতাফ হোসেন, সমন্বয়ক ইফতেখার হাসনাইন রুমন্ত, আব্দুল মোতালেব, সাবেক সভাপতি ইমাম হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হিতকরী প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে সৎপথে পরিচালিত করতে ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে এ সংগঠনের অবদান অনস্বীকার্য।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ৩ জন হতদরিদ্র পরিবার ও একজন নওমুসলিমের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালের ২০ সেপ্টেম্বর হিতকরী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সমাজের ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ‘হিতকরী পাঠগৃহ’, সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার, আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তা, জেলেপাড়ায় বিচার থেকে বঞ্চিত মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া, মানসিক রোগীদের সেবা ও চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার, বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠমুখি করতে পুরস্কার প্রদান, ফ্রি কোচিং, কুইজ আয়োজন গেল করোনা মৌসুমে কর্মহীন মানুষদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া, রমজানে সামাজের অসচ্ছল পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেয়াসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে সংগঠনটি। শিক্ষার্থীদের এ সংগঠন বর্তমানে দেশ-বিদেশে প্রায় ৩শ’ সদস্য নিয়ে নিজেদের অর্থায়নে সবাজ বিনির্মাণে কাজ করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)