শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » নীলফামারী » সাংবাদিককে মারধর, ৯৯৯-এ ফোন করে বাবাকে রক্ষা করলো মেয়ে
প্রথম পাতা » নীলফামারী » সাংবাদিককে মারধর, ৯৯৯-এ ফোন করে বাবাকে রক্ষা করলো মেয়ে
শুক্রবার ● ৩০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিককে মারধর, ৯৯৯-এ ফোন করে বাবাকে রক্ষা করলো মেয়ে

ছবি : সংবাদ সংক্রান্তনীলফামারী :: নীলফামারী সৈয়দপুরে রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক সাংবাদিক মো. খলিলুর রহমান খলিল (৪১)-কে মুঠোফোনে ডেকে নিয়ে শারীরিক ভাবে নির্যাতন ও মারপিট করেছে তারই আপন বড় ভাই। খলিলুর রহমান নিজে এই অভিযোগ করেন। বর্তমানে তিনি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৮ এপ্রিল দুপুর ১টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল বড়পাড়ায় এই ঘটনাটি ঘটে।

খলিলুর রহমান খলিল হাসপাতালের বেডে শুয়ে বলেন, তার বাবা ফজলুল হক জীবিত থাকা অবস্থায় তার পিতার পৈত্রিক সম্পত্তির ৩৩ শতাংশ জমি থেকে ১১ শতাংশ জমি হাবিবুর রহমানের নিকট ২০১৬ সালে বিক্রয় করেন। সেই সময় জমি বিক্রয়ের দলিলে সনাক্তকারী সাক্ষী ছিলেন খলিলুর রহমান খলিল। সেই জমি বিক্রয়ের কথা তার বড় ভাই আঃ জলিল এবং ছোট দুই ভাই জুলফিকার ও আনারুলসহ পরিবারের সবাই জানতো। তার বাবার মৃত্যুর পাঁচ বছর পর হঠাৎ তার মা জোৎস্না বেগম, চাচা আঃ রহমান এবং তিন ভাই জমি বিক্রয়ের কথা অস্বীকার করেন। পরিবারের সবাই জমি বিক্রয়ের ব্যাপারে এখন খলিলকে দোষারোপ করে আসছে। ঘটনার দিন তার ভাইরা কৌশল করে খালাত ভাই আঃ মতিনের মুঠো ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে খলিলকে বেদম মারপিট করে মেরে ফেলার চেষ্টা করে। খলিলের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে তাদেরকেও গালিগালাজ করে তাড়িয়ে দেয় তারা।খলিলের মাথা ও ঘাড়ে আঘাত করায় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে খলিলের বড় মেয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে খলিলকে উদ্ধার করে। খলিলের মাথায় ও ঘাড়ে আঘাত পাওয়ায় তিনি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চতুর্থ তলার ১৭ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। বর্তমানে খলিল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন বলে তিনি জানান।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমেদুল হাসান জানান, শরীরে মারধরের কারণে উনি শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে পড়েছেন। তাকে স্বাভাবিকভাবে ফেরাতে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি।

তবে খলিলের বড় ভাই আঃ জলিল মুঠোফোনে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বড় ভাই হিসাবে ছোট ভাইকে শাসন করেছি মাত্র।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)