শিরোনাম:
●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে : আবু হাসান টিপু
প্রথম পাতা » ঢাকা বিভাগ » করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে : আবু হাসান টিপু
শনিবার ● ১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে : আবু হাসান টিপু

ছবি: সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু বলেছেন, এই শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য বিপর্যয় করোনা সংক্রমণ শুধু স্বাস্থ্য খাতে রাষ্ট্রের অবহেলা ও মানুষের অসহায়ত্ব তুলে ধরেছে তাই নয়, উন্মোচন করেছে উন্নয়নের গল্প ও অর্থনীতির দুর্বলতাও। আমাদের অর্থনীতি রফতানি আয়, রেমিট্যান্স, কৃষি ও অপ্রাতিষ্ঠানিক খাত এই ৪টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। করোনা সংক্রমণের কালে এর প্রত্যেকটিই পরেছে সংকটের মুখে। রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আয় করে যে খাত সেই গার্মেন্টস খাতের নড়বড়ে চেহারা আর মালিকদের দায় না নেওয়ার মানসিকতা থেকে এটা পরিষ্কার হয়েছে যে প্রণোদনা, মুনাফা আর শ্রম শোষণের মধ্য দিয়ে যে খাতের বিকাশ, অর্থনৈতিক দুর্যোগে তারা কতটা সুযোগ সন্ধানী।

তিনি বলেছেন ৪০ বছরের গার্মেন্টস শিল্প আজ এতটাই কাহিল হয়ে পড়েছে যে রাষ্ট্রের প্রণোদনা অর্থাৎ জনগণের টাকা ছাড়া সে উঠে দাঁড়াতেই পারছে না। অথচ ব্যতিক্রম ছাড়া মৃত্যুর ঝুকি নিয়েই গার্মেন্টস শ্রমিকসহ অপরাপর কল কারখানার শ্রমিকগণ চালিয়ে রাখছেন উৎপাদনের চাকা। তারপরও কারখানায় কারখানায় লে-অফ, শ্রমিক ছাটাই, আইনী প্রাপ্য পাওনাদী না দেয়া, বাধ্যতামূলক ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করানো এখন নিত্য নৈমিত্তিক ব্যপার হয়ে উঠেছে। ইতোমধ্যে শ্রম আইনের নামে শ্রমিক স্বার্থ বিরোধী ধারা ও উপধারা বানিয়ে শ্রমিক শোষণ- নির্যাতনের নতুন নতুন ফাদ তৈরী করা হয়েছে। রক্তের বিনিময়ে প্রাপ্ত ১৮৮৬ সালের অর্জন আজ নিশেঃষ হওয়ার পথে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে আবু হাসান টিপু বলেছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পূর্বেও ছিল ভঙুর ও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। করোনায় তা পুরোপুরি উন্মোচিত হয়েছে মাত্র। এই করোনাকালে এটা আবার নতুন করে প্রমাণ হলো স্বাস্থ্য ব্যবস্থা মানে শুধু চিকিৎসা না, এর সাথে সমাজ-রাজনীতি-অর্থনীতি যুক্ত। পত্রিকায় প্রকাশিত হয়েছে ৯টি হাসপাতালে সম্প্রতি ৩৭৫ কোটি টাকার দুর্নীতি, অনিয়ম হয়েছে। খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তেই তা বেরিয়েছে। কিন্তু দুঃখজনক যে, দুর্নীতিবাজ কারো আজ পর্যন্ত শাস্তি হয়নি। দায়ীদের বদলী ও পদোন্নতি দেয়া হয়েছে। ফলে দুর্নীতিবাজেরা আরও উৎসাহিত হচ্ছে।

তিনি আরও বলেছেন, করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে, বাড়ছে চরম দারিদ্রের সংখ্যা। আরতাই শাসকশ্রেণীর রাষ্ট্র পরিচালনায় অযোগ্যতা, স্বাস্থ্যখাতসহ সর্বত্র চরম অব্যবস্থাপনা, চুরি-চামারী, লুটপাট আর ঘুষ দুর্নীতির কারণে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের জীবন জীবিকা ও অধিকার প্রতিষ্ঠায় মহামারী ও পুঁজিবাদ বিদায় করার দিপ্ত স্বপথ নেবার ডাক দিয়ে যাচ্ছে আজকের মে দিবস।

মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতি ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে আবু হাসান টিপু এসব কথা বলেছেন।

বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা সহিদুল আলম নাননু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী রাশিদা বেগম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাইফুল ইসলাম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা হাবিবুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক রোকসানা বেগম, শ্রমিকনেতা নাছির হোসেন, আইয়ুব আলী, সুরুজ আলী মাতুব্বর প্রমূখ।





ঢাকা বিভাগ এর আরও খবর

এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)