শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চার বিয়ের অনুষ্ঠানে রাউজান ইউএনও’র হানা
প্রথম পাতা » চট্টগ্রাম » চার বিয়ের অনুষ্ঠানে রাউজান ইউএনও’র হানা
শনিবার ● ১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চার বিয়ের অনুষ্ঠানে রাউজান ইউএনও’র হানা

ছবি: সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় রাউজানে ৪টি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় পৃথক ৪টি বিয়ের অনুষ্ঠানে অভিযান পরিচলনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে একটি, বিনাজুরি ইউনিয়নে দুটি ও পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই একটিসহ ৪ বিয়ের অনুষ্ঠানে অতিথি অপ্যায়নের আয়োজন, গান বাজনা ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথমে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাহুল নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সতর্ক করা হয়। এরপর বিনাজুরী ইউনিয়নের ঘোষ পাড়ায় রাজু ঘোষের বিয়ের অনুষ্ঠানে যান ম্যাজিস্ট্রেট। গান বাজনাসহ নানা আনুষ্ঠানিকতায় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের বর ও অতিথিদের কারো মুখে মাস্ক ছিলনা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাস্ক পড়েন বরসহ অতিথিরা। সীমিত পরিসরে বিয়ের আয়োজন শেষ করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। একই ইউনিয়নে আরও একটি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এদিকে স্বাস্থ্যবিধি না মেনে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসা অতিথিদের জনসমাগম হয়। সেখানেও বিনা দাওয়াতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অনুষ্ঠানে আসা অতিথিরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত অন্যান্য অতিথিদেরও বের করে দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। তিনি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবের মধ্যে বিয়েসহ সব ধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়। করোনা পরিস্থিতিতে আলোকসজ্জাসহ জাঁকজঁমপূর্ণ বিয়ের অনুষ্ঠানে জনসমাগমের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়। প্রাথমিকভাবে ৪টি বিয়ের অনুষ্ঠানের বর-কনে পক্ষকে সতর্ক করা হয়েছে। জনসমাগমপূর্ণ বিয়ের অনুষ্ঠানে অতিথিদের বুঝালে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। করোনা পরিস্থিতিতে জনসমাগমপূর্ণ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার আহবান জানিয়েছেন তিনি।

হালদা নদীতে দুটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস
রাউজান :: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী দুটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার ১ লা মে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে হালদা নদীতে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্র, হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গহিরা ব্রীক ফিল্ড নামকস্থানে হালদা-সর্তা মোহনায় বালুবাহী অবৈধ দুটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি অতীশ দর্শী চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমূখ উপস্থিত ছিলেন ।





চট্টগ্রাম এর আরও খবর

উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)