শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-২
প্রথম পাতা » সকল বিভাগ » ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-২
বুধবার ● ২৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-২

ছবি : সংবাদ সংক্রান্ত-উত্তম কুমার পাল হিমেল। উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলতাব মিয়া (৩৫) নামে এক হাঁস ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
আজ ২৬ মে বুধবার দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলতাব মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার ছেলে।
জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রা (ব-১৬-৭২৯৬) ও সিলেট থেকে হবিগঞ্জ গামী একটি হাঁস বুঝাই পিকআপ ভ্যান ঢাকা মেট্রা (ন-২০-১৩১৭) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পৌছামাত্রই মুখামুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনা স্থলেই হাঁস ব্যবসায়ী আলতাব মিয়া নিহত হন। এতে পিকআপ ভ্যান চালক ও হেলপাড় আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে। এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হােসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজে বাঁধা : ৩ জনকে কারাদণ্ড

নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হতদরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ গৃহনির্মাণ কাজে বাঁধা দেয়ার ঘটনায় ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৬ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড দেন।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত তোয়াজ উল্লাহর ছেলে আহমদ আবুল কালাম (৪৪), আলেক মিয়া (৫৫) ও তার ছেলে সাজন আহমদ (২৫)।

জানা যায়, নবীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১১০টি গৃহের মধ্যে অধিকাংশ ঘরের কাজ প্রায় শেষ। এর মধ্যে ইনাতগঞ্জ বাজার সংলগ্ন দীঘিরপাড় এলাকায় সরকারের খাস খতিয়ানের ২২.৭১ শতক ভূমির মধ্যে ৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১৬ শতক ভূমি বন্দোবস্ত দিয়ে ৮টি গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। নির্মাণ কাজ চলাকালে আহমদ আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যক্তি ভূমি তার নামে বন্দোবস্ত দাবী করে নির্মাণ কাজে বাঁধা দেন। এরপর সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মুমিন তাকে একাধিকবার নোটিশ করলে সে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
চলতি বছরের ২০ জানুয়ারী হবিগঞ্জ সহকারী জজ আদালতে আহমদ আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিলে ইনাগঞ্জের ৮টি ঘরের শেষ পর্যায়ের কাজ আটকা পড়ে। এতে অনিশ্চিত হয়ে পড়ে ওই ৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। ফলে কপাল ভাঙ্গে ভূমিহীন ও গৃহহীন ৮টি পরিবারের। আদালতের আদেশের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে আদালতে তাঁর জবাব প্রদান করেন । গত মঙ্গলবার (২৫ মে) হবিগঞ্জ সহকারী জজ (নবী) আদালতের বিজ্ঞ বিচারক অভিজিৎ চৌধুরী আবুল কালামের দায়েরী মামলা খারিজ করে দেন। বুধবার (২৬ মে) সকালে বন্ধ থাকা নির্মাণ কাজ পুনরায় শুরু করতে সেখানে যায় শ্রমিকরা। তখন অবৈধ দখলদার আহমদ আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে শ্রমিকদের কাজের নির্মাণ সামগ্রী নামাতে বাঁধা দেয় ও মারমুখী আচরণ করে । খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছেন। পরে সরকারি কাজে বাঁধা ও শ্রমিকদের আক্রমণের ঘটনায় অবৈধ দখলদার আহমদ আবুল কালামসহ ৩ জনকে আটক করেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় সরকারি কাজে বাঁধা প্রদান ও আক্রমণের দায়ে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর প্রকল্পের নির্মিত ঘরের মালামাল চুরি করে আবুল কালাম আজাদ, তার ব্যক্তিগত ঘরের কাজে সরকারি মালামাল ব্যবহার করার বিষয়ে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে ঘর নির্মান কাজ চলমান রয়েছে, আশা করছি দ্রুত সময়ের মাঝে ভূমিহীনদের মাঝে ঘর সমঝিয়ে দিতে পারবো।

নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ শুরু

নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ খেলা আজ ২৬ মে বিকালে নবীগঞ্জ যোগল কিশোর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,নবীগঞ্জসাধারন সম্পাদক সেলিম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজদ,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা,আবু সাঈদ এওলা মিয়া, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরী,পৌর কাউস্নিলর ফজল চৌধুরী,আব্দুস ছোবান,নানু মিয়া,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী উপস্থিত ছিলেন। ১৩ ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৪ টি দলের মাঝে নক আউট খেলার প্রথম দিনে ৬ নং কুর্শি ইউনিয়ন ও ১০ নং দেবপাড়া ইউনিয়নের মাঝে খেলায় ২-১ গোলে কুর্শি,২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভার খেলায় ট্রাইবেকার ৫-৪ গোলে পৌরসভা একাদশ,১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন ও ৪ নং দীগলবাক ইউনিয়নের মাঝে খেলায় ট্রাইবেকারে ৫-৩ গোলে দীগলবাক ইউনিয়ন বিজয়ী হয়। খেলাশেষে সকল খেলোয়াড়দের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)