শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ৬’শ সিএনজি অটোরিকশা চালক পেল খাদ্য সহায়তা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ৬’শ সিএনজি অটোরিকশা চালক পেল খাদ্য সহায়তা
শনিবার ● ৩ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে ৬’শ সিএনজি অটোরিকশা চালক পেল খাদ্য সহায়তা

ছবি : সংবাদ সংক্রান্তরাঙ্গুনিয়া প্রতিনিধি ::করোনা ভাইরাসের কারণে লকডাউনে বেকার হয়ে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬’শ সিএনজি অটোরিকশা চালক পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদের উদ্যোগে খাদ্য সামগ্রী সহায়তা।
আজ শনিবার (৩ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ৮টি সিএনজি অটোরিক্সা চালক সমিতির নেতৃবৃন্দের হাতে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ। তথ্যমন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, হালিম আব্দুল্লাহ, বদিউল খায়ের লিটন চৌধুরী, সিএনজি অটোরিকশা চালক মো. ইয়াকুব, নুরুল আজিম মনু, মো. আকতার প্রমুখ।
এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ জানান, গতবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রায় ৫০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়। এবারও প্রথম পর্যায়ে লকডাউনের কারণে বেকার উপজেলার ৮টি সিএনজি অটোরিক্সা চালক সমিতির সদস্যদের মাঝে ৬’শ প্যাকেট খাদ্য সামগ্রী সহায়তার প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবন ও চিনিসহ ২৫ কেজির নিত্যপণ্য রয়েছে। লকডাউনের কারণে সৃষ্ট সঙ্কটে পড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রেণী পেশার দুঃস্থ অসহায়দের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।
এদিকে ত্রাণ পেয়ে সিএনজি অটোরিক্সা চালকরা তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে বলেন, লকডাউনের তিন দিনের মাথায় এভাবে সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোতে অন্ততঃ এই দুঃসময়ে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে না।





আর্কাইভ