সোমবার ● ৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে পথচারীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে পথচারীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: “জীবনকে ভাল বাসুন, মাদক থেকে দুরে থাকুন“ শ্লোগান নিয়ে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব এর বিস্তারিত ছবি সংবলিত স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ বৈশি^ক মহামারী করোনাকালিন দেশব্যাপী মাদক বিরোধী সচেতনতামুলক প্রচারনা ও জনসাধারনের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের অংশ হিসাবে আজ ৫ জুলাই সোমবার রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুর বিজয় সরণী এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় রাজবাড়ী স-মিলের শ্রমিক, পথচারী ও দোকানদারদের মধ্যে বিনামূল্যে দুইশতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালিন উপ পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, “একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট’। মাদক বর্জন করুন সুস্থ জীবন গড়ন। লকডাউন চলাকালিন করোনার মধ্যে ঘরে থাকুন এবং হ্যান্ড স্যানেটাইজার নিতে আসা শ্রমিক, পথচারী ও দোকানদারদের স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয় আয়োজিত মাদক বিরোধী সচেতনতামুলক পথসভা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালিন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।





পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ