শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘুষ বন্ধ করা পুলিশ অফিসার ওসি মিজানুর রহমানের বদলী
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘুষ বন্ধ করা পুলিশ অফিসার ওসি মিজানুর রহমানের বদলী
শনিবার ● ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুষ বন্ধ করা পুলিশ অফিসার ওসি মিজানুর রহমানের বদলী

ছবি : সংবাদ সংক্রান্ত-জাহিদুর রহেমান তারিক।ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর থানার সদ্য বিদায়ী ওসি মিজানুর রহমান। নিজের দপ্তর তো বটেই গোটা থানাকে ঘুষ মুক্ত করার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি। অবশেষে মানবিক এই পুলিশ কর্মকর্তা বদলী হলেন। অল্প দিনে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন তিনি। ওসি মিজানুর রহমান ২০২০ সালের ফেব্রয়ারি মাসের ২৩ তারিখে ঝিনাইদহ সদর থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সদর থানা এলাকায় আইনি সেবা ও নিরাপত্তায় মানুষের আস্থা অর্জন করেন। সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার রাস্তা সহজ করে দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে রাত দিন কাজ করেন। উজ্জ্বল করেন পুলিশের ভাবমূর্তি। ঝিনাইদহ সদর থানা এলাকার হাটগোপালপুর, বেতাই চন্ডিপুর, নারিকেলবাড়িয়া, ডাকবাংলা, কাতলামারী পুলিশ ফাঁড়িতে সিসি ক্যামেরা ব্যবস্থা করেন। ডাকবাংলা বাজার দোকানমালিক ও রাইচ মিল মালিক সমিতি হাটগোপালপুর বাজার দোকান মালিক সমিতির সৌজন্যে পুলিশের জন্য উপহার হিসাবে পেয়েছেন ২টি গাড়ি। শহরের বেশির ভাগ ওষুধের দোকানে এসি লাগাতে বাধ্য করেন। সদর থানা এলাকায় বৃদ্ধি করেছেন টহল টিম। বিট পুলিশিং সাংগঠনিক অবকাঠামোর মাধ্যমে সেবা পৌছিয়ে দিয়েছেন মানুষের দোর-গোড়ায়। সকল মানুষের জন্য থানা ছিল উন্মুক্ত। তিনি দায়িত্ব পালনকালে ঝিনাইদহে হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করে হিজড়াদের মধ্যে বিবাদমান দ্বন্দ্ব নিরসন করে বার বার করেছেন ত্রাণের ব্যবস্থা। করোনা কালীন সময়ে দায়িত্বে এসে তিনি নিজ উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ,গ্রাম পুলিশের মধ্যে ত্রাণ বিতরণ ও আঞ্জুমান মফিদুল ইসলাম’র লাশ দাফনকারী দলের মধ্যেও ত্রাণ বিতরণ করে উৎসাহ প্রদান করেছেন। তিনি থানায় যোগদান করার পরে গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্টের আসামি গ্রেফতার, মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। জিডি করে হারানো মোবাইল ও মোটরসাইকেল ফিরে পেয়েছেন অসংখ্য মানুষ। অভিযোগ পেয়ে পাওনা টাকা আদায় করে দিয়েছেন মানুষকে। এলাকায় সুদ কারবারি মহাজনদের করেছেন নিস্ক্রিয়। করোনাকালীন সময়ে পরিবার থেকে ত্যাগ করা প্রতিবন্ধীকে উদ্ধার করে নিজ দায়িত্বে করেছেন চিকিৎসার ব্যবস্থা। শিশু উদ্ধার করে নিঃসন্তান দম্পতির হেফাজতে প্রদান, অজ্ঞাত বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা। রাতে খবর পেয়ে পুলিশের টহল গাড়িতে প্রসূতি রোগীকে হাসপাতালে নেওয়া। মধ্যরাতে পুলিশের গাড়িতে করে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছে দেওয়াসহ অসংখ্য মানবিক কাজের স্বাক্ষী ঝিনাইদহ সদর থানা এলাকার মানুষ। তার যোগদানের পর থেকে জিডি, পুলিশ ক্লিয়ারেন্স ও মামলা করতে কাউকে টাকা দিতে হয়নি। সবার আন্তরিক প্রচেষ্টায় ঝিনাইদহ সদর থানা হয়ে উঠেছিল মানবিক পুলিশ টিম। গত ১৫ জুলাই মানবিক পুলিশ অফিসার খ্যান সদর থানার ওসি মিজানুর রহমান চার্জ হস্তান্তর করে ঝিনাইদহ ত্যাগ করেছেন। তার এই চলে যাওয়াও ছিল অতি সন্তর্পে। বিদায়ী ওসি মিজানুর রহমান জানান, পুলিশ সুপার হাসানুজ্জামান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও সদর সার্কেল আবুল বাশার স্যারের নির্দেশনায় বিভাগীয় অর্পিত দায়িত্ব পালন করতে পেরে আমি ধন্য। আমি চেষ্টা করেছি আমার থানাকে দুর্নীতি মুক্ত রাখতে। মানুষের প্রয়োজনে ছুটে গেছি। আমার অফিসারেরা আন্তরিকভাবে কাজ করেছেন। করোনাকালীন সময়ে কাজ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ও মৃত্যু বরণ করেছেন।
ঝিনাইদহে করোনা ও উপসর্গে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৬
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮ জন। এছাড়া নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ২’শ ৩৬ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪ জন। এছাড়াও শহরের ইসলামীয়া হাসপাতালে ও চাকলাপাড়ায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২ জন। এদিকে শুক্রবার সকালে আসা ৭১০ টি নমুনার ফলাফলে ২’শ ৩৬ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ২ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬ হাজার ২’শ ৭৫ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩০ জন।

ঝিনাইদহে ইউএনও’র নাম ভাঙিয়ে ড্রেজার মেশিন দিয়ে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রয়ের অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে সদরের সুরাট ইউনিয়ন এর হামদরডাঙা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে নয়ন,আশরাফ ও খাইরুলের বিরুদ্ধে। বালু উত্তোলনের কারণে পুকুরের গভীরতা সৃষ্টি হয়ে স্থানীয়,রাস্তা, বাড়িঘর,ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা রয়েছে বলে গ্রামবাসিরা জানায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে ও জানা গেছে, অভিযোগ রয়েছে দীর্ঘ ৪/৫ বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে এই নয়ন বাহিনী। এলাকায় তাদের যথেষ্ট রাজনৈতিক প্রভাব রয়েছে। যার কারনে স্থানীয় নিরীহ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেনা। বালু উত্তোলন বন্ধের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে হামদরডাঙা গ্রামের বাসিন্দা আকমল হোসেন মোল্লা,মোক্তার হোসেন,ওলিয়ার রহমান,সাবরিনা খাতুন,রিনা খাতুন,সহ এলাকাবাসী বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে বাড়িঘর, ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। মানুষের দু:খ-দুর্দশার কথা চিন্তা না করে ব্যক্তি মুনাফার জন্য পরিবেশ নষ্ট করে জনগণের মুখের গ্রাস ও বসতবাড়ি ধ্বংসের লীলায় মেতে উঠেছেন এই নয়ন বাহিনী। এ ব্যাপারে নয়ন হোসেন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)অবগত। সরকারি কাজের জন্য বালু উত্তোলন করছি। ইউএনও সাহেব আমাকে বালু উত্তোলনের লিখিত অনুমতি দিয়েছেন। তবে নয়ন অবৈধ ভাবে বালি উত্তলনের কোনো প্রকার অনুমতি পত্র সাংবাদিকদের দেখাতে পারেনি।ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন অবৈধ বালু উত্তোলনের ঘটনা অস্বীকার করে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি কাউকে অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেয়নি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের জানান।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)