শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আবারও শিশুসহ ২০ রোহিঙ্গা আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আবারও শিশুসহ ২০ রোহিঙ্গা আটক
শনিবার ● ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে আবারও শিশুসহ ২০ রোহিঙ্গা আটক

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প জোনের চরশরৎ এলাকা থেকে ২০ জন রোহিঙ্গাকে আটক করেছে শিল্প জোন আনসার ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার ১৭ জুলাই সকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে আটক করলে জোরারগঞ্জ থানা পুলিশের শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৩ পুরুষ, ৬ নারী ও ১১ জন শিশু রয়েছে। আটককৃত রোহিঙ্গারা হলো : আবদুর রহমান (২৭), সেতেরা বেগম (২০), মো. সাব্বির (২৬), সঞ্চিতা বেগম (২২), রাজিয়া বেগম (২৩), নুরুল করিমা (২০), ছালমা খাতুন (৫০), জামাল হোসেন (২৪), নুর কায়দা (২৫), এবং শিশু রুমানা (৬), নুর ফাতেমা (৩), মো. আয়াজ (৮ মাস), জান্নাত আরা (৪), কিছমত আরা বেগম (২), মরিয়ম (৮ মাস), মো. আবুল কাশেম (৭) ওসমান গনি (৮ মাস), মো. আয়াত (৪), জান্নাত আরা (১), ও সেতেরা (৫)। বঙ্গবন্ধু শিল্প জোন আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) বোরহান উদ্দিন বলেন, আজ শনিবার সকালে ক্যাম্পের সদস্যরা বেপজা গেইটে ডিউটি করার সময় সিপাহি সোহানুর ও মিনহাজ একদল মানুষকে দলবদ্ধভাবে ঘুরাফেরা করতে দেখে আমাকে জানায়। পরে আমি সকলকে নিয়ে তাদেরকে আটক করে জিজ্ঞেস করলে তারা রোহিঙ্গা বলে জানায়। পরে জোরারগঞ্জ থানা পুলিশের শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যদেরক খবর দিলে রোহিঙ্গাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে আমি বাদী হয়ে মামলা দায়ের করি। এব্যাপারে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম জানান, নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে বঙ্গবন্ধু শিল্প জোন এলাকায় পৌঁছালে আনসার ক্যাম্পের সদস্যরা ২০ জন রোহিঙ্গাকে আটক করে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশের শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা (নং-১৩) দায়ের আটককৃত রোহিঙ্গাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ই জুলাই ১৮ জন, ২২জুন ১৪ জন এবং ৩০ মে ৩ দালাল সহ ১০ জন রোহিঙ্গাকে একই এলাকা থেকে আটক করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)